ওঙ্কার ডেস্ক : হেন্ডশেক বিতর্কে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে তাদের দাবি না মানলে এশিয়া কাপ থেকে দল তুলে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল পিসিবি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল পাকিস্তানের সেই দাবি খারিজ করে দিয়েছে। তার পরেও আগামী ম্যাচ খেলতে নামছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মাঠে নামবে তারা।
রিপোর্ট অনুসারে খেলা থেকে নিজেদের নাম তুলের নেওয়ার কোনও পরিকল্পনা পাকিস্তানের নেই। বুধবার আমিরশাহির বিরুদ্ধে গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে পাকিস্তানের খেলোয়াড়রা। পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচে ভারতীয় খেলোয়াড়রা খেন্ডশেক না করায় বিতর্কের সূত্রপাত হয়েছিল। এই পরিস্থিতিতে পাকিস্তানের তরফে দাবি জানানো হয়েছিল, এশিয়া কাপের ম্যাচ রেফারির দায়িত্ব থেকে অ্যান্ডি পাইক্রফ্টকে সরানোর জন্য। কিন্তু সূত্রের খবর, পাকিস্তানের সেই দাবি মানছে না আইসিসি। বিষয়টি যে কোনও সময় সরকারি ভাবে জানিয়ে দেওয়া হবে পাকিস্তানের ক্রিকেট কর্তাদের।
রিপোর্ট অনুসারে অ্যান্ডি পাইক্রফ্টকে সরানো প্রসঙ্গে আইসিসি কর্তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি খারিজ করে দিয়েছেন। খুব শীঘ্রই পাক ক্রিকেট বোর্ডের চিঠির জবাব দেওয়া হবে। আইসিসি সূত্রের দাবি, হেন্ডশেক বিতর্কে পাইক্রফ্টের ভূমিকা ছিল ধর্তব্যের বাইরে। তিনি কেবলমাত্র পাকিস্তানের অধিনায়ক সলমন আঘাকে সতর্ক করে একটি বার্তা দিয়েছিলেন। টসের সময় হ্যান্ডশেক ঘিরে যাতে প্রকাশ্যে কোনও খারাপ পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করতে চেয়েছিলেন তিনি। তাছাড়া হ্যান্ডশেক একটা সৌজন্য, এটা এআই সিসি-র কোনো নিয়ম নয়। যাই হোক, খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই জল্পনার অবসান হল।
