Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • এশিয়ার প্রথম দেশ হিসেবে ব্রাজিলকে হারিয়ে ইতিহাস জাপানের

এশিয়ার প্রথম দেশ হিসেবে ব্রাজিলকে হারিয়ে ইতিহাস জাপানের

Online Desk অক্টোবর 15, 2025
AP25287435435523-1.jpg

স্পোর্টস ডেস্ক : প্রথম এশিয়ার কোনও দেশের কাছে তাল কাটল সাম্বা ছন্দের। ২-০ গোলে এগিয়ে থেকেও জাপানের কাছে ৩-২ গোলে হেরে গেল ব্রাজিল। তাতেই জাপানের ফুটবলে নতুন ইতিহাস রচিত হল। প্রথমবারের মতো ব্রাজিলকে হারাল সামুরাই ব্লু’সরা। ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম হারের স্বাদ পেলেন কার্লো আন্সেলোত্তি।

টোকিওর আজি নোমোতো স্টেডিয়ামে প্রীতি ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল ব্রাজিল। কিন্তু দ্বিতীয়ার্ধে আয়োজক জাপান তিন গোল দেয় সেলেকাওদের জালে। শেষ মুহূর্তে প্রবল চেষ্টার পরও আর কোনো গোল বের করতে পারেনি ব্রাজিলিয়ানরা। যার ফলে ৩-২ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হলো ভিনিসিয়ুস জুনিয়রদের। গত সপ্তাহে সিউলে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। টোকিওয় জাপানকেও বড় ব্যবধানে হারাবে সেলেকাওরা, এমনটাই মনে করেছিলেন ফুটবল বিশেষজ্ঞরা। খানিকটা অচেনা একাদশ নিয়ে শুরু থেকেই চাপে ছিল ব্রাজিল। জাপানের গতি আর হাই প্রেসিংয়ে বারবার পরাস্ত হচ্ছিল ব্রাজিলিয়ানরা। একের পর এক আক্রমণে গোলের সম্ভাবনা জাগাচ্ছিল জাপান। তবে শুরুর ঝড় সামলে প্রতি আক্রমণ চালাতে থাকে ব্রাজিলও।

ব্রাজিলের পাওলো হেনরিকে ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে ম্যাচের ৫১ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল জাপান। এরপর ১৯ মিনিটের মধ্যে ব্রাজিলের জালে তিনবার বল পাঠিয়ে এগিয়ে যায় জাপান। প্রথম গোল হজমের পর মার্তিনেল্লি, ভিনিসিয়ুস ও ব্রুনোকে তুলে যথাক্রমে রদ্রিগো, ম্যাথিয়াস কুনিয়া ও জোয়েলিন্টনকে নামিয়েছিলেন আন্সেলোত্তি। যদিও কাজের কাজ কিছুই হয়নি। জাপানের দুরন্ত গতির ফুটবলের সামনে ব্রাজিল যেন খাবি খাচ্ছিল। রক্ষণভাগেও চাপ বাড়ছিল। যার খেসারত দিতে হয়েছে পরপর আরও দুই গোল হজম করে। জাপানের হয়ে গোল তিনটি করেছেন তাকুমি মিনামিনো, কেইতো নাকামুরা ও আয়াশি উয়েদা। শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি ব্রাজিল। ১৪ বারের চেষ্টায় ব্রাজিলের বিপক্ষে জাপানের এটাই প্রথম জয়। ব্রাজিল শেষ এশিয়ান কোনো দলের কাছে হেরেছিল ২০০১ সালে।

Post Views: 102

Continue Reading

Previous: গাজা পিস মিটে আবেগ তাড়িত শাহবাজ! পাক প্রধানমন্ত্রীর ট্রাম্প ভজনায় লজ্জিত পাকিস্তানও
Next: ‘সত্যিই এই দিনটার জন্য অপেক্ষা করছি…………’ বাবা হলে কি করবেন ভিকি কৌশল?

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.