Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • মিনি ডার্বি জিতে প্রথম ছয়ের স্বপ্ন দেখছে ইস্টবেঙ্গল

মিনি ডার্বি জিতে প্রথম ছয়ের স্বপ্ন দেখছে ইস্টবেঙ্গল

Online Desk ফেব্রুয়ারি 17, 2025
untitled design (13)

ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ আইএসএলে প্রথম ডার্বি জিতল ইস্টবেঙ্গল। তবে ঠিক ডার্বি নয়, জিতল মিনি ডার্বি।এই মহুর্তে লিগ টেবিলে সবার নীচে মহমেডান। সেই দলের বিরুদ্ধে একাদশ স্থানে থাকা ইস্টবেঙ্গল জিতল ৩-১ গোলে। যুবভারতীতে লাল-হলুদ জার্সিতে গোল করলেন নাওরেম মহেশ, সল ক্রেসপো এবং ডেভিড। মহমেডানের হয়ে একটি মাত্র গোল করেন ফ্র্যাঙ্কা।

ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো ম্যাচের পরে জানান “মহামেডানের প্রশংসা করতেই হবে। ওরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও ওরা আজ যথেষ্ট ভাল খেলেছে। লড়াই করে ম্যাচটা জেতার চেষ্টা করেছে ওরা। আজ আমাদের রিজার্ভ বেঞ্চই ম্যাচের ফয়সালা করে দিয়েছে। সউল বেঞ্চ থেকে নেমে গোল করল, ডেভিডও তাই। গত কয়েক সপ্তাহে এটাই ছিল না আমাদের। ৯০ মিনিট ধরে ধারাবাহিক ভাবে আমরা খেলতে পারিনি ঠিকই, কিন্তু তবে দল আজ ভাল খেলেছে। প্রতিপক্ষকে আটকে রাখতে পেরেছি, শেপ বজায় রাখতে পেরেছি, কৌশলগত শৃঙ্খলাও ছিল আমাদের খেলায়। আমাদের ছেলেদের প্রশংসা করতেই হবে। দারুন খেলেছে ওরা।দলে চোট-সমস্যা কমেছে। ফলে আজ আমরা খেলায় উন্নতি আনার জন্য বেঞ্চ থেকে কয়েকজন খেলোয়াড়কে নামাতে পারলাম”।

আইএসএলে এই প্রথম ডার্বি জিতল ইস্টবেঙ্গল। এই প্রসঙ্গে অস্কার বলেন, “ডার্বি বরাবরই গুরুত্বপূর্ণ। এটা শুধু দুটো দলের খেলা নয়, ক্লাবের ঐতিহ্য, সমর্থকদের আবেগ, ভালবাসাও এর সঙ্গে মিশে থাকে। তাই ম্যাচের পরে সমর্থকদের প্রতিক্রিয়া দেখে বোঝা গেল, তারা দলের ছেলেদের পারফরম্যান্সে খুশি। এই দিনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ, গত সপ্তাহটা আমাদের খারাপ গিয়েছে”।

ডার্বি জেতার পর নতুন উদ্যম ফিরে পেয়েছে ইস্টবেঙ্গল। এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তারা সেখান থেকে লিগ শিল্ড জয় এককথায় অসম্ভব। কিন্তু বাকি ম্যাচ গুলো জিততে পারলে হয়তো পয়েন্টস টেবিলে শীর্ষ ৬ স্থানে আসতে পারে। তার জন্যই এখন মরিয়া হয়ে ঝাঁপাতে চলেছে ইস্টবেঙ্গল।  

Post Views: 119

Continue Reading

Previous: সপ্তাহের প্রথম দিনে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
Next: ঘোষণা হয়ে গেল আইপিএলের সময়সূচি- দেখেনিন কবে কবে ইডেনে নামছে নাইট বাহিনী

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.