Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ডার্বির আগে চোট আনোয়ার আলির, বিদেশী চিন্তার মাঝে নতুন উদ্বেগে ইস্টবেঙ্গল

ডার্বির আগে চোট আনোয়ার আলির, বিদেশী চিন্তার মাঝে নতুন উদ্বেগে ইস্টবেঙ্গল

Online Desk জানুয়ারি 7, 2025
Untitled-design-14.png

ওঙ্কার ডেস্কঃ ডার্বির আগে ফের দুশ্চিন্তার মেঘ ইস্টবেঙ্গলে।রবিবারের ডার্বির আগে শেষ ম্যাচ ইস্টবেঙ্গলের হয়েছে মুম্বই এর বিরুদ্ধে ।এই খেলায় ঘরের মাঠে ২-৩ গোলে পরাস্ত হয় ইস্টবেঙ্গল।কিন্তু তার থেকেও চিন্তার বিষয় ম্যাচের শেষে হুইল চেয়ারে ফিরতে হয় আনোয়ার আলিকে। ১১ তারিখের ডার্বিতে তিনি খেলবেন কি না তা নিয়ে এখন প্রশ্ন উঠছে।
ইতিমধ্যে,দুই বিদেশীর চোট নিয়ে চাপে ছিল ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজেন। যদিও তিনি জানিয়েছিলেন, মাদি তালাল চোট পেয়ে পুরোপুরি ছিটকে গেলেও কিছুদিনের মধ্যেই ফিরে আসবেন চোট পাওয়া স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপো। মাদি তালালের জায়গায় নতুন এক মিডফিল্ডারকে নেওয়ার কথা ভাবা হচ্ছে এমনটাই জানিয়েছিল ইস্টবেঙ্গল কোচ। কিন্তু এদিন ম্যাচের শেষে তিনি জানান, আসছেন না সল, তার চোট সারতে এখনও লাগবে প্রায় এক মাস।দুই বিদেশীকে নিয়ে অনিশ্চয়তার মাঝে আনোয়ার আলির চোট চাপে ফেলেছে ইস্টবেঙ্গল শিবিরকে। যদিও ম্যাচের শেষে এদিন ব্রুজেন জানান, আনোয়ার আলির চোট তেমন গুরুতর নয়। কিন্তু সুত্রের খবর, আজ আনোয়ারের একটি স্ক্যান করা হবে তারপরই জানা যাবে তিনি খেলবেন কি না?
সুত্র মারফত আরও জানা গেছে দুই বিদেশীর জায়গায় নতুন দুই প্লেয়ার আসতে চলেছে, তাদের সাথে মোটামুটি কথা বার্তা সেরে নিয়েছে ইস্টবেঙ্গল কমিটি। তাদের একজন ভেনেজুয়েলার এবং আরেকজন লেবাননের মিডফিল্ডার, তাদের নাম এখনও প্রকাশ্যে আসেনি। এ বিষয়ে কোন তথ্যও দেওয়া হয়নি ইস্টবেঙ্গলের তরফ থেকে।
বিদেশীদের সাথে কথা বলা হলেও, ডার্বির আগে নতুন বিদেশীরা কলকাতায় এসে খেলতে পারবে নাকি সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আবার আনোয়ার আলির চোট। সব মিলিয়ে ডার্বির আগে চরম অস্বস্তিতে ইস্টবেঙ্গল।

Post Views: 89

Continue Reading

Previous: এইচএমপি ভাইরাস: ‘চিন্তার কারণ নেই’, বলছে কেন্দ্র, ৬টি গুরুত্বপূর্ণ বিষয়
Next: দীর্ঘ বিরতির পর ফের টলিউডে ঋত্বিকা, নায়িকার রহস্য মৃত্যু নিয়ে আসছে নতুন ছবি ‘মহরৎ’

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.