Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • কলকাতায় অনিশ্চিত বছরের প্রথম ডার্বি, দুই প্রধানের যুযুধান লড়াই নিয়ে জোর জল্পনা

কলকাতায় অনিশ্চিত বছরের প্রথম ডার্বি, দুই প্রধানের যুযুধান লড়াই নিয়ে জোর জল্পনা

Online Desk জানুয়ারি 5, 2025
WhatsApp-Image-2025-01-05-at-11.36.56-AM.jpeg

ওঙ্কার ডেস্কঃ বছরের প্রথম ডার্বি খেলা হবে কোন মাঠে? সেই নিয়ে এখনও কাটছে না ধোঁয়াশা। শনিবার রাত অবধি কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি মোহনবাগান দল, আইএসএল এবং ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট কমিটি। রবিবার ফের এনিয়ে বৈঠকে বসতে পারে মোহনবাগান দল এবং দুই কমিটি।
যুবভারতীতে চলতি মরশুমের ডার্বি ছিল ১১ জানুয়ারি। ম্যাচের আয়োজক ছিল মোহনবাগান দল। কিন্তু গঙ্গাসাগরের মেলার জন্য সঠিক নিরাপত্তা দিতে পারবে না বলে জানায় বিধাননগর পুলিশ কমিশনারেট। যার জেরে যুবভারতীতে অনিশ্চিত হয়ে পড়ে ডার্বি। দুই দলের সমর্থকদের কথা মাথায় রেখে অর্ধেক অথবা তার কম দর্শক নিয়ে ম্যাচ করার কথা বলে মোহনবাগান। তবে ওই প্রস্তাবেও সায় দেয়নি বিধাননগর পুলিশ। এমন একটি হাই ভোল্টেজ ম্যাচের হাফ টিকিটে খেলা হলে মাঠের বাইরে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। এর দায়ভার নিতে রাজি নয় পুলিশ।
বিকল্প ভেন্যু হিসেবে বেশ কয়েকটি জায়গার নাম উঠে আসলেও শেষ পর্যন্ত শোনা যাচ্ছে, তিনটি জায়গার নাম। ভুবনেশ্বর, গুয়াহাটি এবং দিল্লি। রাজনৈতিক কারণে ভুবনেশ্বরকে নাকচ করে দিয়েছে মোহনবাগান দল। কিছু সমর্থক যাতে মাঠে পৌঁছতে পারে এজন্য গুয়াহাটিই থাকছে মোহনবাগানের প্রথম চয়েস। এছাড়াও ১১ তারিখের আগে ১০ তারিখ ওই একই মাঠে আছে নর্থ ইস্ট ইউনাইটেডের হোম ম্যাচ। ম্যাচের লাইভ সম্প্রচার করা হবে।
সূত্রের খবর, রবিবার কিংবা সোমবার ফের বৈঠকে বসবে মোহনবাগান দল, আইএসএল এবং ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট কমিটি। তাতেও যে কোনও আশার আলো ফুটবে সেই আশাও কম। দুই প্রধানের লড়াই দেখতে সমর্থকদের হয়তো এবার নর্থ-ইস্টের টিকিট কাটতে হবে।

Post Views: 171

Continue Reading

Previous: ১০ বছর পর হাতছারা বর্ডার-গাভাস্কার ট্রফি।
Next: অম্বেডকরের অবমাননা, ২৬ জানুয়ারি থেকে দেশজুড়ে প্রতিবাদে সামিল হবে কংগ্রেস

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.