Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • লিস্টনের গোলে বেঙ্গালুরুকে হারিয়ে শিল্ড জয়ের দিকে এগোলো মোহনবাগান

লিস্টনের গোলে বেঙ্গালুরুকে হারিয়ে শিল্ড জয়ের দিকে এগোলো মোহনবাগান

Online Desk জানুয়ারি 27, 2025
Untitled-design-1.png

ওঙ্কার ডেস্ক : শেষ ২ ম্যাচে ড্রয়ের পরে দলের ছন্দপতন হলেও সোমবার যুবভারতীতে বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারিয়ে লিগ শিল্ড জয়ের স্বপ্ন আরও মজবুত করলো বাগান শিবির।

মোহনবাগানের একমাত্র গোলদাতা লিস্টন কোলাসো । যদিও প্রথমার্ধে একদমই চেনা ছন্দে দেখা যায়নি মোহনবাগানকে। ১১ মিনিটে সুনীল ছেত্রীর শট বক্সে লেগে ফিরে আসে। আর প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে গোল হজম করা থেকে বেঁচে যায় মোহনবাগান। মনবীরের ভুল পাসে সুনীল ফাঁকা বক্সে বল পেলেও বল বাইরে মারেন। প্রথমার্ধ শেষ হয় কোনও গোল ছাড়াই।

দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে নিশ্চিত গোল মিস করলেন গ্রেগ স্টুয়ার্ট। তবে ৭৪ মিনিটে আর ভুল করেনি মোহনবাগান। লিস্টনের গোলে ম্যাচে এগিয়ে যায় তারা।অতিরিক্ত ৬ মিনিট সময়ে বেঙ্গালুরু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি ।জিতেই মাঠ ছাড়লো টিম মোহনবাগান।

১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ধরা ছোঁয়ার বাইরে চলে গেলো মোহনবাগান।দ্বিতীয় স্থানে ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ২ নম্বরে এফসি গোয়া আর বেঙ্গালুরু ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে।
অন্যদিকে, এদিন ২৫ হাজার স্কোয়ার ফুটের টিফো নিয়ে মাঠে আসে মোহনবাগান সমর্থকরা। যা তৈরী করতে খরচ হয়েছে প্রায় ৭ সাত লাখ টাকা, এই মুহূর্তে যা এশিয়ার বৃহত্তম টিফো।ভারতবর্ষের অন্যতম প্রাচীন ক্লাব মোহনবাগানের ‘সোনার’ ইতিহাস তুলে ধরা হয়েছে এই বিশাল টিফোতে ।

Post Views: 246

Continue Reading

Previous: মারওয়ারি রিলিফ সোসাইটির হাসপাতালের সম্পাদকের ওপর হামলা, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মারওয়ারি সম্প্রদায়ের আহ্বান
Next: জানুয়ারির শেষেই শীতের বিদায়, উত্তরবঙ্গে নামবে তুষারপাত সঙ্গে বৃষ্টিও

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.