Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অতিরিক্ত কাজে নারাজ, বরখাস্ত পাকিস্তানের শতাধিক পুলিশ কর্মী

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অতিরিক্ত কাজে নারাজ, বরখাস্ত পাকিস্তানের শতাধিক পুলিশ কর্মী

Online Desk ফেব্রুয়ারি 26, 2025
untitled design (7)

ওঙ্কার স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তায় কোনও রকম খামতি রাখতে চায়না পাকিস্তান। প্রতিযোগিতা চলাকালীন নিরাপত্তার দায়িত্ব পালনে রাজি হননি শতাধিক পুলিশকর্মী। ফলে তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, এই পুলিশকর্মীরা সকলে একই জায়গায় মোতায়েন ছিলেন না। বিভিন্ন পুলিশকর্মীকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা তা করতে চাননি। পাঞ্জাব পুলিশের আইজিপি উসমান আনোয়ার জানিয়েছেন, “লাহোরের গদ্দাফি স্টেডিয়াম ও হোটেলের মধ্যে দলের যাতায়াতের সময় কড়া নিরাপত্তা থাকে। সেই কাজে যাঁরা নিযুক্ত ছিলেন, তাঁদের অনেকে দায়িত্ব পালন করতে চাননি। কয়েক জন আবার কাজেই আসেননি। তাই তাঁদের বরখাস্ত করা হয়েছে। অন্য দায়িত্বে থাকা কয়েক জনকেও বরখাস্ত করা হয়েছে।”

ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে একই রকমের পদক্ষেপ তাঁরা করবেন বলে জানিয়েছেন উসমান। তিনি বলেন, “চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা বড় আইসিসি প্রতিযোগিতায় নিরাপত্তায় গাফিলতি বরদাস্ত করা হবে না। বিভিন্ন দেশের দর্শকেরা পাকিস্তানে এসেছেন। তাঁদের ও খেলোয়াড়দের নিরাপত্তা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। সেই দায়িত্ব পালনে গাফিলতি চলবে না।”

তবে কেন ওই পুলিশকর্মীরা কেন কাজ করতে চাননি তা জানা যায়নি। একটি সূত্রে খবর, চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনেক বেশি কাজ করতে হচ্ছে সকলকে। বেশির ভাগ পুলিশকর্মী ছুটি পাননি। সেই কারণেই হয়তো কাজে ফাঁকি দিয়েছিলেন তাঁরা। কিন্তু তা ধরা পড়তেই শাস্তি পেতে হয়েছে তাঁদের।

Post Views: 99

Continue Reading

Previous: গ্রিন কার্ডের জায়গায় এবার গোল্ড কার্ড, আমেরিকার নাগরিকত্ব পেতে দিতে হবে ৪৩ কোটি টাকা
Next: ৪৫ দিনের মহাকুম্ভের আজ শেষ দিন, শিবরাত্রিতে পুণ্যস্নানের জন্য বিশাল জনসমাগম

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.