স্পোর্টস ডেস্ক :-সিএবিতে কি নির্বাচন হবে? না মোহনবাগানের মত নবান্নের হস্তক্ষেপে সমঝোতা? সেটাই এখন কোটি টাকার প্রশ্ন! স্নেহাশিস গঙ্গোপাধ্যায় গোষ্ঠীর মেয়াদ শেষ হচ্ছে সেপ্টেম্বর মাসে। নতুন সভাপতি হওয়ার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায় ময়দানে নেমে পড়েছেন। জেলা থেকে শুরু করে কলকাতা ময়দানের ক্লাব সব জায়গায় যাচ্ছেন। এদিকে সভাপতি হতে চান অভিষেক ডালমিয়াও তিনিও নিজের মত করে প্রচার করছেন।মোহনবাগানের মত কাঁদা ছোড়াছুঁড়ি না হলেও সিএবি এখন দুটো গোষ্ঠীতে বিভক্ত। সৌরভ গঙ্গোপাধ্যায় আর অভিষেক ডালমিয়া দুই গোষ্ঠী। দুজনেই সভাপতি হতে চান। যদি শেষমুহূর্তে সৌরভ সভাপতি হন তাহলে কী অঙ্ক দাঁড়ায় সেদিকে নজর থাকবেই।২০ সেপ্টেম্বর, শনিবার বাইপাসের ধারের এক হোটেলে সিএবি-র বার্ষিক সাধারণ সভা। সেদিন সিএবি-র নতুন পদাধিকারীদের বেছে নেওয়া হবে। তবে ভোটাভুটি হবে, নাকি সমঝোতা সেটাই দেখার। শেষবার সিএবিতে নির্বাচন হয় কবে কারোরই মনে নেই। তাই সিএবি নির্বাচনঘিরে আগ্রহ আছে। এদিন সিএবির আপেক্স কাউন্সিল বৈঠকে ঠিক হয়েছে আগামী ৩০ অগাস্ট সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। পাশাপাশি এদিনের বৈঠকের দুর্নীতির অভিযোগ ওঠা সিএবির কোষাধক্ষ্য প্রবীর চক্রবর্তীকে নিয়েও একাধিক প্রশ্ন ওঠে।সূত্রের খবর এই বৈঠকে সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় প্রবীর চক্রবর্তীর বিষয়ে আলোচনা করতে চাননি।
