Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ক্রীড়া সাংবাদিকদের পাশে ত্রিপুরা

ক্রীড়া সাংবাদিকদের পাশে ত্রিপুরা

Online Desk জুলাই 3, 2025
IMG-20250702-WA0070.jpg

স্পোর্টস ডেস্ক :আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপন উপলক্ষে এদিন আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত এক মহতি অনুষ্ঠানে সামিল হয়েছিলেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রাজ্যে কর্মরত বিশাল সংখ্যক ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া চিত্র সাংবাদিকরা ।
রাজ্যের ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া চিত্র সাংবাদিকের সর্ব বৃহৎ সংগঠন আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপন এক অন্য মাত্রা পেয়েছিল যখন রাজ্যে কর্মরত ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া চিত্র সাংবাদিকের হাতে বার্ষিক দুই লাখ টাকার দুর্ঘটনা বীমার কাগজপত্র তুলে দেয়া হয়। আগরতলা প্রেস ক্লাবে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এই মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি তথা আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা প্রনব সরকার এবং আগরতলার প্রেস ক্লাবের সচিব রমাকান্ত দে প্রমুখ।
ক্রীড়ামন্ত্রী টিংকু রায় তাঁর সুচিন্তিত ভাষণে বলেন, রাজ্যের ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব যেভাবে রাজ্যের ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া চিত্র সাংবাদিকদের ভবিষ্যত নিরাপত্তার কথা ভেবে এই দুই লাখ টাকার বীমার আওতায় এনেছে তার যথেষ্ট প্রশংসার যোগ্য।
ক্রীড়া পর্ষদ সচিব সুকান্ত ঘোষ তার ভাষণে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি তথা আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা প্রনব সরকার উদ্যোক্তাদের এধরনের কাজের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি তিনি স্বীকার করেন যে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব তার জন্মলগ্ন থেকেই যে সমস্ত ইতিবাচক কাজকর্ম করছে তা এক কথায় অসাধারণ। তিনি বলেন এই প্রথম শুধুমাত্র রাজ্যের ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া চিত্র সাংবাদিকের জন্য বার্ষিক দুই লাখ টাকার দুর্ঘটনা বীমার আওতায় আনার উদ্যোগ অসাধারণ।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সচিব সন্তোষ গোপ। ধন্যবাদ জানান সভাপতি শান্তনু বনিক। শেষ পর্বে ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া চিত্র সাংবাদিকের হাতে বার্ষিক দুই লাখ টাকার দুর্ঘটনা বীমার কাগজপত্র তুলে দেন ক্রীড়ামন্ত্রী টিংকু রায় সহ উপস্থিত অতিথিরা।
এর আগে সকালে আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপন এবং আগরতলার স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এন এস আর সি সি তে এক প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, যুগ্ম সম্পাদক স্বপন সাহা,ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সম্পাদক অপু রায় প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের স্বাগত জানান আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সচিব সন্তোষ গোপ এবং ক্লাবের উপদেষ্টা অলক ঘোষ।পরে টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে স্মারক তুলে দেয়া হয় ত্রিপুরা ক্রীড়া পর্ষদের এর তরফে।

Post Views: 90

Continue Reading

Previous: অধিনায়ক হিসেবে ফের শতরান, নিজেকে প্রমাণ করছেন গিল
Next: মোহনবাগানের মত সিএবি নির্বাচনেও কি সৌরভ আর অভিষেকের মিলিজুলি কমিটি!

সম্পর্কিত গল্প

Untitled.png

ইরানে বসবাসকারী ভারতীয়দের দ্রুত ভারতে আসার পরামর্শ বিদেশমন্ত্রকের

Online Desk জুন 8, 2026
AVHI.jpg

সই কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে চাইলেন সময়

Online Desk জুন 8, 2026
NEET.jpg

নিটের পুনঃপরীক্ষায় বজ্রআঁটুনি, ২১ জুন পর্যন্ত লকডাউনে প্রশ্ন প্রস্তুতকারীরা

Online Desk জুন 8, 2026

You may have missed

parliament-d.jpg

এনডিএ শিবিরে যোগ দিতে চেয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি ২০ বিদ্রোহী তৃণমূল সাংসদের!

Online Desk জুন 8, 2026
SHREYA.jpg

ইডি দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে, দীর্ঘক্ষণ ধরে চলছে জিজ্ঞাসাবাদ

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইরানে বসবাসকারী ভারতীয়দের দ্রুত ভারতে আসার পরামর্শ বিদেশমন্ত্রকের

Online Desk জুন 8, 2026
gun-size.jpg

মধ্যরাতে ঝগড়ার মাঝে স্ত্রী ও ছেলেকে পরপর গুলি! গ্রেফতার বেসরকারি নিরাপত্তা আধিকারিক

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.