স্পোর্টস ডেস্ক :কলকাতা লিগের সূচি ঘোষণা করে দিল আইএফএ। আর আগামী ১১ জুলাই হবে মরসুমের প্রথম ডার্বি।ডুরান্ড কাপের জন্য আপাতত সাতটি রাউন্ডের ২০ জুলাই পর্যন্ত সূচি ঘোষণা করেছে আইএফএ। একইসঙ্গে সূচিতে ২ জুলাই অবধি ভেন্যু ঠিক করা হয়েছে সেখানে দুই প্রধানের মাঠে খেলা নেই সব ম্যাচই জেলায় হবে।২৫ তারিখ থেকে উদ্বোধনী ম্যাচ। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বেহালা এসএস আর কালীঘাট মিলন সংঘ। উদ্বোধনী অনুষ্ঠানের পর নৈশালোকে শুরু হবে ম্যাচ।এবারে কলকাতা লিগে উদ্বোধনে আবার থাকবে ম্যাসকট।২৭ জুন, নৈহাটিতে নিজেদের প্রথম ম্যাচে নামবে ইস্টবেঙ্গল মেসারার্স ক্লাবের বিরুদ্ধে ।
২৯ জুনব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ক্রীড়াঙ্গনে, এবারের কলকাতা লিগে নিজেদের প্রথম ম্যাচে পিয়ারলেস স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে নামবে মহামেডান স্পোর্টিং ক্লাব।
৩০ জুন, নৈহাটিতে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে নামবে মোহনবাগান।১৯ জুলাইয়ের ডার্বির জায়গা এখনও ঠিক না হলেও আইএফএ সূত্রে খবর বারাসাত স্টেডিয়ামে হবে ডার্বি। স্টেডিয়াম সংস্কারের পরে দীর্ঘদিন পরে এই মাঠে ফিরবে ফুটবল। আর সেটা ডার্বি দিয়েই। গতবারের লিগ চ্যাম্পিয়ন এখনও ঠিক হয়নি বল কোর্টে। তার আগেই নতুন মরসুমের লিগ হচ্ছে শুরু।কলকাতা লিগে ইস্টবেঙ্গলের সূচি –
২৭ জুন, মেসারার্স, নৈহাটি
৩ জুলাই, সুরুচি সংঘ
৮ জুলাই, বেহালা এসএস
১২ জুলাই, কাস্টমস
১৫ জুলাই, পাঠচক্র
১৯ জুলাই, মোহনবাগান
মোহনবাগানের সূচি-
৩০ জুন, পুলিশ এসি, নৈহাটি
৩ জুলাই, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন
৭ জুলাই, রেলওয়ে এফসি
১১ জুলাই, জর্জ টেলিগ্রাফ
১৬ জুলাই, কালীঘাট মিলন সংঘ
১৯ জুলাই, ইস্টবেঙ্গল
