স্পোর্টস ডেস্ক : অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে ড্র তৈরী করেছে তাতে ইস্টবেঙ্গল আর মোহনবাগান রয়েছে একই গ্রুপে। সূচি প্রকাশ না এলেও শোনা যাচ্ছে ৩১ অক্টোবর হবে ডার্বি। গত দুটো ডার্বি কলকাতা লিগ আর ডুরান্ড কাপে হেরেছে মোহনবাগান। মোহনবাগান আর ইস্টবেঙ্গল ছাড়াও গ্রূপ ‘এ’ তে রয়েছে আই লিগের রিয়াল কাশ্মীর আর আইএসএলের দল চেন্নাইয়ান এফসি। বাংলা থেকে ইস্টবেঙ্গল, মোহনবাগান আর মহামেডান আছে সুপার কাপে। ২৫ অক্টোবর শুরু সুপার কাপ। এবার টুর্নামেন্ট হবে গোয়ায়। মোট ১৬টি দল অংশ নেবে। ওড়িশা এফসি ছাড়া আইএসএলের সব টিমই খেলবে সুপার কাপে। এছাড়াও আই লিগের টিম রয়েছে। গ্রুপ পর্বের খেলা চলবে ৬ নভেম্বর পর্যন্ত। পূর্ণ সূচি অবশ্য প্রকাশ করেনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আশা করা যায়, শীঘ্রই সুপার কাপের পূর্ণ সূচি প্রকাশ্যে আসবে।
সুপার কাপের গ্রুপ
গ্রুপ এ- মোহনবাগান সুপার জায়ান্ট, চেন্নায়িন এফসি, ইস্টবেঙ্গল, রিয়াল কাশ্মীর
গ্রুপ বি-এফসি গোয়া, জামশেদপুর এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, ইন্টার কাশী
গ্রুপ সি-বেঙ্গালুরু এফসি, মহমেডান স্পোর্টিং ক্লাব, পঞ্জাব এফসি, গোকুলাম কেরালা
গ্রুপ ডি-মুম্বই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি, হায়দরাবাদ এফসি, রাজস্থান ইউনাইটেড
