Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পুজোর শুরুতেই দর্শকদের উপহার দিলেন তারকা দম্পতি, প্রকাশ্যে আনলেন ছেলের ছবি

পুজোর শুরুতেই দর্শকদের উপহার দিলেন তারকা দম্পতি, প্রকাশ্যে আনলেন ছেলের ছবি

Online Desk সেপ্টেম্বর 26, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: পয়লা জুন মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। তখন থেকেই খুদের মুখ দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকল অনুরাগীরা। অবশেষে দেবীপক্ষের শুরুতেই সন্তানের মুখ দেখিয়ে আলাপ করালেন টলিপাড়ার তারকা দম্পতি।
সন্তানদের মুখ প্রকাশ্যে নিয়ে আসা নিয়ে তারকামহলের একাংশের আপত্তি দেখা যায়! তবে এক্ষেত্রে অনুরাগীদের থেকে বিশেষ দেরি করলেন না পিয়া-পরমব্রত। সন্তানের বয়স সাড়ে তিন মাস হতেই সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন তাঁরা। ছোট্ট ছোট্ট হাত, গোল গোল চোখে তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে। আর মিষ্টি ছবি দেখেই আপ্লুত সমাজমাধ্যম। পিয়া-পরমব্রত সাধ করে ছেলেন নাম রেখেছেন ‘নিষাদ’। যার মানে বেশ অর্থবহ।
এ প্রসঙ্গে মা পিয়া জানিয়েছেন, ‘সঙ্গীত স্কেলের সপ্তম স্বর’কে নিষাদ বলা হয়। আবার ‘দুঃখ যাকে ছুঁতে পারে না’ তাকেও নিষাদ বলা হয়। তবে আদর করে খুদেকে বিভিন্ন নামেই ডাকা হয় বাড়িতে। মায়ের কাছে সে ‘নডি’, অন্যদিকে, বাবার কাছে ‘জুনিয়র’। তবে যে নামেই ডাকা হোক না কেন, নিষাদ সকলের ডাকেই সাড়া দেয়। প্রসঙ্গত, ছেলে এবং পরমব্রতর জন্মমাস এক। ২৭ জুন পরমের জন্মদিন।
২০২৩ সালের নভেম্বর মাসে ছিমছাম অনুষ্ঠান করে ঘনিষ্ঠ আত্মীয় বন্ধু ও পরিজনদের নিয়ে বিবাহ আসর বসিয়েছিলেন নিজেদের বাড়িতেই তাঁরা। খুব সাধারণভাবেই চারহাত এক হয় তারকা দম্পতির। সেদিন তাঁরা শুরু করেছিলেন নিজেদের জীবনের এক নতুন ইনিংস। বর্তমানে খুদেকে নিয়েই দিন কাটছে তাঁদের। সঙ্গে এবার ছেলে নিষাদের প্রথম পুজো। এটা যে পরম-পিয়ার জন্য নিঃসন্দেহে স্পেশাল দুর্গোৎসব, তা বলাই বাহুল্য।

Post Views: 172

Continue Reading

Previous: সুপার কাপেও হচ্ছে ডার্বি জানিয়ে দিল ফেডারেশন
Next: ‘দুর্গাপুজোয় অশান্তি হবে না’, বাংলাদেশের হিন্দুদের আশ্বস্ত করল ইউনুসের পুলিশ

সম্পর্কিত গল্প

yhj.png

উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Online Desk জুলাই 27, 2026
cjp.png

ধর্মতলা পুলিশ-সাংবাদিক নিগ্রহে ধৃত বেড়ে ১৪; দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 26, 2026
mamta-tensed.png

তৃণমূল জামানায় দুর্নীতির বিস্তারিত প্রাকাশ ক্যাগ রিপোর্টে; বিধানসভায় রিপোর্ট পেশ রাজ্য অর্থমন্ত্রীর

Online Desk জুলাই 26, 2026

You may have missed

sonam-wangchuk.jpg

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনম ওয়াংচুক, লাদাখে ফেরার আগে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে যাবেন রাজঘাটে

Online Desk জুলাই 27, 2026
CYBER-CRIME.png

‘ব্যাঙ্ক অব বরদা’য় সাইবার হামলা; ডার্ক ওয়েবে গ্রাহকদের তথ্য দুষ্কৃতীদের নাগালে

Online Desk জুলাই 27, 2026
dharmendra.jpg

ইস্তফার পর প্রথম সংসদে ধর্মেন্দ্র প্রধান, স্বাগত জানালেন বিজেপি সাংসদরা

Online Desk জুলাই 27, 2026
parliament.png

লোকসভায় পেশ অ্যান্টি-পেপার লিক বিল, বিরোধীদের বিক্ষোভে সরগরম সংসদ

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.