Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘দুর্গাপুজোয় অশান্তি হবে না’, বাংলাদেশের হিন্দুদের আশ্বস্ত করল ইউনুসের পুলিশ

‘দুর্গাপুজোয় অশান্তি হবে না’, বাংলাদেশের হিন্দুদের আশ্বস্ত করল ইউনুসের পুলিশ

Online Desk সেপ্টেম্বর 26, 2025
yunus-sized-dss.jpg

ওঙ্কার ডেস্ক: অতীতে বিভিন্ন সময় দেখা গিয়েছে বাংলাদেশে দুর্গাপুজোর সময় প্রতিমা ভাঙচুর করা হয়েছে। বদলের বাংলাদেশে মহম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর সেই আশঙ্কা আরও বেড়েছে। তবে বাংলাদেশের পুলিশের তরফে সে দেশের সংখ্যালঘু হিন্দুদের আশ্বস্ত করা হয়েছে, কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে। পুলিশের তরফে জানানো হয়েছে, এবছর বাংলাদেশে দুর্গাপুজো নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

বৃহস্পতিবার ঢাকার সূত্রাপুরে বাংলাবাজার সর্বজনীন পুজোমণ্ডপ পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি বলেন, বিক্ষিপ্ত কোনও অশান্তির ঘটনা ঘটলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি পুজো উপলক্ষে নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাও জানান তিনি। উল্লেখ্য, দুর্গাপুজো নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভাবে যাতে হয় সেজন্য সংখ্যালঘুদের পাশে থাকার কথা ঘোষণা করেছে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি। দলীয় বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্য দিকে, দুর্গা পুজোর মণ্ডপে সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, ‘দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রতিমা ভাঙচুর বা মন্দিরে হামলার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে পরাজিত শক্তি এবং সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা অদৃশ্য শক্তি বা ফ্যাসিবাদের দোসররা। এ বিষয়ে রাজনৈতিক দল ও জনগণকে সজাগ থাকতে হবে। সরকারকেও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

Post Views: 154

Continue Reading

Previous: পুজোর শুরুতেই দর্শকদের উপহার দিলেন তারকা দম্পতি, প্রকাশ্যে আনলেন ছেলের ছবি
Next: BSNL-এর স্বনির্ভর পদক্ষেপ! স্বদেশি প্রযুক্তিতে চালু হল ৯৭ হাজার ৫০০টি ৪জি টাওয়ার

সম্পর্কিত গল্প

k.jpg

কানাডায় সুপরিকল্পিত খুনের হামলা ! নিহত ভারতীয় বংশোদ্ভূত ২৬ বছরের তরুণী

Online Desk জুলাই 27, 2026
diamond.jpg

মালিতে ভারতীয় বংশোদ্ভূত হীরে ব্যবসায়ীকে অপহরণ, ৪৪ কোটি দেওয়ার পর মুক্তি

Online Desk জুলাই 27, 2026
death.jpg

কানাডায় ভারতীয় বংশোদ্ভূত তরুণীকে গুলি করে খুন

Online Desk জুলাই 27, 2026

You may have missed

CYBER-CRIME.png

‘ব্যাঙ্ক অব বরদা’য় সাইবার হামলা; ডার্ক ওয়েবে গ্রাহকদের তথ্য দুষ্কৃতীদের নাগালে

Online Desk জুলাই 27, 2026
dharmendra.jpg

ইস্তফার পর প্রথম সংসদে ধর্মেন্দ্র প্রধান, স্বাগত জানালেন বিজেপি সাংসদরা

Online Desk জুলাই 27, 2026
parliament.png

লোকসভায় পেশ অ্যান্টি-পেপার লিক বিল, বিরোধীদের বিক্ষোভে সরগরম সংসদ

Online Desk জুলাই 27, 2026
k.jpg

কানাডায় সুপরিকল্পিত খুনের হামলা ! নিহত ভারতীয় বংশোদ্ভূত ২৬ বছরের তরুণী

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.