স্পোর্টস ডেস্ক: ফাইনালে শ্রীলঙ্কা মহিলা দলকে হারিয়ে এশিয়ান গেমস ২০২৬-এ সোনার পদক জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল!
গোল্ড মেডেল এখন ভারতের ঘরে!
১৪৭ রানে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া এবং সেইসঙ্গেই সোনার পদক জয়। এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। আর ব্যাট করতে নেমেই কার্যত, ২২ গজে ঝড় তোলেন ভারতের দুই ওপেনার শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধানা। শেফালি খেলেন ২৯ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস। যে ইনিংসে ছিল ৩টি চার এবং ৩টি ছয়। স্ট্রাইক রেট ১৬৫.৫২। অপরদিকে, স্মৃতি মান্ধানা উপহার দেন ৪৫ বলে ৭৯ রানের রাজকীয় ইনিংস
।দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর যোগ করেন ১৯ রান। উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ ২২ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। রিচার ইনিংসে ছিল ৬টি চার এবং ৩টি ছয়। স্ট্রাইক রেট ২২২.৭৩। এছাড়া ভারতী ফুলমালি করেন ৭ রান। নির্ধারিত ২০ ওভারে, ৩ উইকেট হারিয়ে ২১৬ রান তোলে ভারত। শ্রীলঙ্কার হয়ে একটি করে উইকেট নেন সুগান্দিকা কুমারী, কভীশা দিলহারি এবং চামুদি প্রবোদা। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে লঙ্কাবাহিনী। অধিনায়ক চামারি আটাপাট্টু ২৯ রানে আউট হন। কিন্তু আরেক ওপেনার ইমেশা দুলানি প্যাভিলিয়নে ফেরত যান মাত্র ৩ রানে। হাসিনি পেরেরা তো কোনও রানই করতে পারেননি। কবীশা দিলহারি ১১ রান যোগ করেন স্কোরবোর্ডে। হর্ষিতা সামারাবিক্রমাও খালি হাতে ফেরেন। হানসিমা করুণারত্নে মাত্র ১ রান যোগ করেন স্কোরবোর্ডে।