Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • হরমনপ্রীত মন্ত্রেই হকির এশিয়া কাপে সাফল্য ভারতের

হরমনপ্রীত মন্ত্রেই হকির এশিয়া কাপে সাফল্য ভারতের

Online Desk সেপ্টেম্বর 1, 2025
S

স্পোর্টস ডেস্ক : হরমনপ্রীত যেন সেই আদর্শেই বিশ্বাসী। তিনি বিশ্বাস করেন যত বেশি আক্রমণ করা যাবে, তত বেশি প্রতিপক্ষকে চাপে রাখা যাবে। সতীর্থদের নিজের হকি দর্শনে উদ্বুদ্ধ করেছেন। ফলও পাচ্ছে ভারত। পরপর দুই অলিম্পিকে হরমনপ্রীতের কৃতিত্বেই প্রায় এসেছে পদক। হকি এশিয়া কাপে দুরন্ত ফর্ম অব্যাহত ভারতের। প্রথম ম্যাচে হরমনপ্রীতের হ্যাটট্রিকের সৌজন্যে চিনকে ৪-৩ গোলে হারিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচেও জাপানের বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেল ভারত। এই ম্যাচেও জোড়া গোল করলেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিং। আর একটি গোল অভিজ্ঞ প্লেয়ার মনদীপ সিংয়ের। এই ম্যাচ জিতে পুল এ-র শীর্ষে পৌঁছে গেল ভারত। টানা দুই ম্যাচ জেতায় কার্যত নিশ্চিত এশিয়া কাপের সুপার ফোরে ভারতের খেলা।

দেশজুড়ে ‘সরপঞ্চ’ নামেই পরিচিত হরমনপ্রীত পঞ্জাবের কৃষক পরিবারের ছেলে। বাবার ট্র্যাক্টর চালানোর সময় জং ধরা গিয়ারের স্টিকটা চালানোই ছিল তার কাছে মজার। এরপর ১০ বছর বয়সেই হাতে তুলে নেন তিনি। এখন ভারতীয় দলের অধিনায়ক বিশ্বের অন্যতম সেরা ড্র্যাগ ফ্লিকার।

জাপানের বিরুদ্ধে অবশ্য শুরুটা করেন মনদীপ। প্রথম কোয়ার্টারে ৪ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন মনদীপ সিং। আর পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে দ্বিতীয় গোল করেন ক্যাপ্টেন হরমনপ্রীত সিং। তৃতীয় কোয়ার্টারে ৮ মিনিটের মাথায় এক গোল শোধ করেন জাপানের কোসেই কাওয়াবে। তবে ৭ মিনিটের মধ্যেই পেনাল্টি কর্নার থেকে ফের গোল করে ভারতের লিড বাড়ান হরমনপ্রীত। ম্যাচ শেষ হওয়ার ঠিক আগে চতুর্থ কোয়ার্টারে ১৪ মিনিট গোল করে আবার ব্যবধান কমান কোসেই কাওয়াবে। ফলে শেষ মুহূর্তে ভারতের জন্য কিছুটা চাপ সৃষ্টি হলেও, জাপান আর গোল করার সুযোগ পায়নি। ফলে খেলা ৩-২ গোলে শেষ করে ভারত। এর পরে কাজাখাস্তানের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলবেন হরমনপ্রীতরা। বর্তমানে দুই ম্যাচে ভারতের পয়েন্ট ৬। এই গ্রুপে চিন ও জাপান দুদলেরই পয়েন্ট ৩।

Post Views: 116

Continue Reading

Previous: এবারে মন্ত্রী হিসেবে দেখা যাবে আজহারকে
Next: সদ্য বাবা হয়েছেন অভিনেতা গৌরব মণ্ডল, প্রকাশ্যে আনলেন মেয়ের ছবি ও নাম

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.