Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ৮৭ বছরের দাদু হলেও নেবো, সুনীল ইস্যুতে বললেন ভারতের কোচ

৮৭ বছরের দাদু হলেও নেবো, সুনীল ইস্যুতে বললেন ভারতের কোচ

Online Desk মার্চ 19, 2025
wwwwwwwwwwwwwqqqqqqqq

স্পোর্টস ডেস্ক : মানোলো মার্কেজ ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত একটি ম্যাচেও জয়ের মুখ দেখতে পায়নি জাতীয় দল। জয়ের খরা অবশ্য তার অনেক আগে থেকেই চলছে। বুধবার শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মার্কেজের তত্ত্বাবধানে পঞ্চম ম্যাচ খেলতে চলেছে ভারত। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে তাদের প্রতিপক্ষ বিশ্বের ১৬২ নম্বর মলদ্বীপ। এই ম্যাচে তারা জয়ে ফিরতে পারবে কি না, সেটাই দেখার।

যদিও তাদের আসল লক্ষ্য ২৫ মার্চ এই স্টেডিয়ামেই এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশকে হারানো। তার আগে এই ম্যাচেই প্রস্তুতি সারবে ভারতীয় দল। সেই প্রস্তুতি ঠিকঠাক হলে তবে আসল খেলায় আত্মবিশ্বাস নিয়ে নামতে পারবে নীল-বাহিনী। তাই বুধবার ভাল খেলে জয়ের হাসি মুখে নিয়ে মাঠ ছাড়াই লক্ষ্য ভারতীয় দলের।

তাঁর দল যে জয়ের লক্ষ্য নিয়েই বুধবার মাঠে নামবে, তা মঙ্গলবার জানিয়ে দিলেন কোচ মার্কেজ। ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে মনস্তাত্বিক ভাবে সামান্য হলেও এগিয়ে থাকার কথা ভারতের। ঘরের মাঠের এই সুবিধা তারা আদায় করতে পারে কি না, সেটাই দেখার।

মঙ্গলবার মার্কেজ সাংবাদিকদের বলেন, “এশিয়ান কাপ বাছাই পর্বের প্রস্তুতির জন্য এই প্রীতি ম্যাচ। আমরা জিততেই চাই। আগামী সপ্তাহে বাংলাদেশের বিরুদ্ধে বাছাই পর্বের ম্যাচে নামার আগে দলকে একটা ভাল জায়গায় নিয়ে আসাই আমাদের লক্ষ্য। এদিকে সুনীল ছেত্রী অবসর ভেঙে ফিরেছেন। ভারতীয় কোচ বললেন,’নিশ্চিতভাবেই সুনীল কিছুক্ষণ মাঠে থাকবে। আমি এখনো জানি না, সে প্রথম একাদশে থাকবে নাকি বেঞ্চ থেকে নামবে। আমরা ছয়টি পরিবর্তন করতে পারব, তাই মোট ১৭ জন খেলোয়াড় মাঠে নামতে পারবে, এবং সুনীল তাদের একজন হবে।”

এরই সঙ্গে মানোলো যোগ করেন, “তিনি (সুনীল) এই মরসুমে ভারতের সর্বোচ্চ গোলদাতা। একজন খেলোয়াড় ২০ হোক, ৪০ হোক, কিংবা আমার ৮৭ বছর বয়সী দাদু হোক—যদি তারা সেরা অবস্থায় থাকে, তবে তারা জাতীয় দলে থাকবে। জাতীয় দল নতুন খেলোয়াড় গড়ার জায়গা নয়; এখানে প্রস্তুত খেলোয়াড়দেরই আসতে হয়। জাতীয় দলকে ম্যাচ জিততে হবে, আর জিততে হলে সেরা ফর্মের খেলোয়াড়দেরই ডাকা হবে।”

Post Views: 101

Continue Reading

Previous: সুনীতাকে ভারতে আমন্ত্রণ জানিয়ে চিঠি প্রধানমন্ত্রী মোদীর
Next: হাজার মানুষের মুখে হাসি ফোটালেন বাইরন বিশ্বাস

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026
car-rally.jpg

নারী দিবসে মহিলাদের কার র‍্যালি কলকাতায়

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.