Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • হরমনের নেতৃত্বে ভারতীয় দল নিয়ে স্বপ্ন বিশ্বকাপে

হরমনের নেতৃত্বে ভারতীয় দল নিয়ে স্বপ্ন বিশ্বকাপে

Online Desk আগস্ট 20, 2025
FB_IMG_1755625283188-1.jpg

স্পোর্টস ডেস্ক : ঘোষণা হয়ে গেল ওয়ানডে বিশ্বকাপে ভারতের মহিলা দল। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে খেলতে ভারতীয় দলে বিশ্বকাপে সুযোগই পেলেন না বিধ্বংসী ওপেনার শেফালি ভার্মা। বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল বেছে নেন নির্বাচক কমিটির চেয়ারপার্সন নীতু ডেভিড৷নীতু ডেভিড শেফালি প্রসঙ্গে বলেন, ‘ও এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় এ দলের হয়ে খেলছে৷ এমনটা নয় যে ও আমাদের সিস্টেমে নেই৷ ভীষণভাবে আমাদের সিস্টেমে রয়েছে’৷ শেফালি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন অক্টোবর মাসে।

অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজ়ের জন্য জায়গা পাননি ভারতীয় দলে। প্রথমবার হরমনপ্রীতের অধিনায়কত্বে বিশ্বকাপ খেলবে ভারত৷বিশ্বকাপে হরমনপ্রীতের ডেপুটি হয়েছেন স্মৃতি মান্ধানা।বিশ্বকাপের দলে দেখা যাবে আট নতুন মুখকে।বাংলা থেকে দলে রয়েছেন শুধু উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ।চোট সারিয়ে বিশ্বকাপ স্কোয়াডে প্রত্যাবর্তন হয়েছে পেস বোলিং সেনসেশন রেণুকা সিং ঠাকুরের৷এছাড়া দীপ্তি শর্মা, হরলীন দেওল, জেমাইমারা তো রয়েইছেন। গত কয়েক সিরিজে ওপেনিংয়ে শেফালির পরিবর্তে প্রতীকা রাওয়ালকে সুযোগ দেওয়া হয়েছিল। স্মৃতি মান্ধানার সঙ্গে ভরসা দিয়েছেন। বিশ্বকাপের টিকিটও জিতে নিলেন প্রতীকা রাওয়াল।

প্রধান নির্বাচক নীতু ডেভিড বলেন, ‘এই দলটা আমরা দীর্ঘদিন ধরে তৈরি করেছি। আমরা বেশি পরীক্ষানিরীক্ষা করতে চাইনি।’ বিশ্বকাপের আগে ১৪ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ রয়েছে। সেই সিরিজেরও পাশাপাশি দল ঘোষণা করা হয়েছে।৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মাটিতে চলবে মহিলাদের বিশ্বকাপের আসর।

Post Views: 105

Continue Reading

Previous: ভারতীয় বায়ুসেনার ৯৭টি এলসিএ তেজস মার্ক–১এ কেনার অনুমোদন কেন্দ্রের; সম্ভাব্য যুদ্ধের জল্পনা তুঙ্গে
Next: ডার্বি ভুলে ডায়মন্ডহারবার পাখির চোখ ইস্টবেঙ্গলের,ফাইনালে যেতে মরিয়া ভিকুনাও

সম্পর্কিত গল্প

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.