Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • কেন নাম প্রত্যাহার আইপিএল থেকে ? জানালেন মাক্সওয়েল

কেন নাম প্রত্যাহার আইপিএল থেকে ? জানালেন মাক্সওয়েল

Online Desk ডিসেম্বর 2, 2025
Glen.jpg

স্পোর্টস রিপোর্টার : আইপিএল ২০২৬-র মিনি নিলাম থেকে নাম প্রত্যাহার করার পর মুখ খুললেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। সকল সতীর্থ এবং ফ্যানদের ধন্যবাদও জানিয়েছেন তিনি।

আইপিএল ২০২৫ মরসুমে ৪.২ কোটি টাকা দিয়ে ম্যাক্সওয়েলকে পাঞ্জাব কিংস কিনেছিল। কিন্তু চোটের কারণে সেভাবে খেলতে পারেননি তিনি। ২০২৬ সালে মিনি নিলামের আগে পাঞ্জাব রিলিজ করে দেয় ম্যাক্সওয়েলকে।

সমাজমাধ্যমে ম্যাক্সওয়েল লেখেন, “আইপিএলে অনেক অবিস্মরণীয় মরশুমের পর, আমি এই বছর নিলামে নিজের নাম না রাখার সিদ্ধান্ত নিয়েছি। এটি একটি বড় সিদ্ধান্ত এবং এই লিগ আমাকে যা দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি”।

তিনি আরও লেখেন, “আইপিএল আমাকে একজন ক্রিকেটার এবং একজন ব্যক্তি হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। আমি ভাগ্যবান যে আমি কিছু বিশ্বমানের সতীর্থদের সঙ্গে খেলতে পেরেছি, অবিশ্বাস্য ফ্র্যাঞ্চাইজিদের প্রতিনিধিত্ব করেছি এবং যাদের আবেগ অতুলনীয় তাদের সামনে পারফর্ম করেছি। ভারতের স্মৃতি, চ্যালেঞ্জ এবং শক্তি চিরকাল আমার সঙ্গে থাকবে”।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ান এই খেলোয়াড় তাঁর আইপিএল কেরিয়ারে ১৪১টি ম্যাচে ১৫৫-এর বেশি স্ট্রাইক-রেটে ২,৮১৯ রান করেছেন। প্রধানত পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-এর হয়ে খেলেছেন এবং কিছুদিনের জন্য মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) এবং দিল্লি ক্যাপিটালস (ডিসি, তখন দিল্লি ডেয়ারডেভিলস)-এর হয়েও খেলেছেন।

Post Views: 70

Continue Reading

Previous: অনুপ্রবেশকারী ইস্যুতে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Next: করণের শতরান, হিমাচল প্রদেশকে হারিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জয়ের সরণিতে বাংলা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.