Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • করণের শতরান, হিমাচল প্রদেশকে হারিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জয়ের সরণিতে বাংলা

করণের শতরান, হিমাচল প্রদেশকে হারিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জয়ের সরণিতে বাংলা

Online Desk ডিসেম্বর 2, 2025
Karan.jpg

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জয়ের সরণিতে ফিরল বাংলা। আজ হায়দরাবাদের জিমখানা মাঠে হিমাচল প্রদেশকে ৮ বল বাকি থাকতে ৫ উইকেটে হারাল অভিমন্যু ঈশ্বরনের দল। এদিন বাংলা দলে অভিষেক হলো যুবরাজ কেসোয়ানির, তাঁর হাতে দলের ক্যাপ তুলে দেন মহম্মদ শামি।

টস জিতে ব্যাট করতে নেমে হিমাচল প্রদেশ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৮ রান তুলেছিল। একান্ত সেন ৫০ বলে ৮৯ ও পুখরাজ মান ৩৬ বলে ৭৯ রান করেন। শাহবাজ আহমেদ ৪ ওভারে ৩৬ রান দিয়ে তিন উইকেট নেন। মহম্মদ শামি ৪ ওভারে ৩১ ও মুকেশ কুমার ৪ ওভারে ৪১ রান দিয়ে একটি করে উইকেট নেন। আকাশ দীপ ২ ওভারে ৩৫, ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ৪ ওভারে ৪০ ও প্রদীপ্ত প্রামাণিক ২ ওভারে ২৪ রান দেন, কোনও উইকেট পাননি।

জয়ের জন্য ২০৯ রানের টার্গেট তাড়া করতে নেমে শতরানের পার্টনারশিপ গড়েন বাংলার দুই ওপেনার অভিষেক পোড়েল ও করণ লাল। ৭.৪ ওভারে দলের ১০৫ রানের মাথায় আউট হন অভিষেক। ৭টি চার ও একটি ছয়ের সাহায্যে তিনি করেন ২৬ বলে ৪১।

করণ টি২০-তে কেরিয়ারের প্রথম শতরান হাঁকালেন এদিন। তিনি ৮টি চার ও ১০টি ছয়ের সাহায্যে ৫০ বলে সর্বাধিক ১১৩ রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। তিনিই ম্যাচের সেরার পুরস্কার পেলেন।

অধিনায়ক অভিমন্যু ৮ বলে ৫, যুবরাজ কেসোয়ানি ১৪ বলে ১০, শাহবাজ ১ বলে ০ রানে আউট হন। সুদীপ কুমার ঘরামি ৮ বলে ১৮ ও আকাশ দীপ ৫ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। মৃদুল সারোচ ২টি উইকেট পান। অর্পিত গুলেরিয়া ও আকাশ বশিষ্ঠ ১টি করে উইকেট নেন। ৪ ম্যাচে বাংলার পয়েন্ট হলো ১২। বৃহস্পতিবার বাংলার পরবর্তী ম্যাচ সার্ভিসেসের বিরুদ্ধে।

Post Views: 115

Continue Reading

Previous: কেন নাম প্রত্যাহার আইপিএল থেকে ? জানালেন মাক্সওয়েল
Next: ভারতীয় সেনার তথ্য পাচার করতেন পাক গুপ্তচর সংস্থার হাতে, অবশেষে পুলিশের জালে পাঞ্জাবের প্রকাশ

সম্পর্কিত গল্প

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026

You may have missed

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.