Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • গম্ভীরের কেকেআরই প্রেরণা দিচ্ছে নাইটদের

গম্ভীরের কেকেআরই প্রেরণা দিচ্ছে নাইটদের

Online Desk এপ্রিল 23, 2025
গম্ভীরের কেকেআরই প্রেরণা দিচ্ছে নাইটদের

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে গুজরাট টাইটান্সের কাছে হার ঝেড়ে ফেলে মঙ্গলবার দুপুরে এক ভিন্ন অনুষ্ঠানে যোগ দিলেন কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে। তাঁর সঙ্গে ছিলেন সিইও ভেঙ্কি মাইসোর, মেন্টর ডোয়েন ব্রাভো, সহকারি কোচ ওটিস গিবসন এবং পেসার আনরিচ নোখিয়া। দক্ষিণ কলকাতার এক অভিজাত গলফ ক্লাবের অনুষ্ঠানে যোগ দেন তাঁরা। কিন্তু ক্রিকেট নিয়ে কোনও বাক্যালাপ নেই। সবুজ গালিচায় ছিল নাইটদের গলফের আসর। যা প্রায়শই দেখা যায়। তবে তার পাশাপাশি একটি মহৎ উদ্যোগেও সামিল হন নাইটরা। এদিন রাহানে ক্রিকেট সংক্রান্ত কোনও কথা বলেননি। তবে ব্রাভো হাল না ছাড়ার বার্তা দেন। জানিয়ে দিলেন, তাঁদের আশা এখনও শেষ হয়ে যায়নি। শেষ ছয় ম্যাচে জয়ের জন্য ঝাঁপাতে হবে। ব্রাভো‌ বলেন, ‘আমরা নিজেদের মধ্যে আলোচনা করব। দল হিসেবে কোন জায়গায় উন্নতি করা যায় দেখতে হবে। বাকি ম্যাচগুলোতে জয়ের জন্য অলআউট ঝাঁপাতে হবে।’ কেকেআরের জন্য এই পরিস্থিতি নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। সেই জায়গা থেকে প্রত্যাবর্তন করে চ্যাম্পিয়নও হয়েছে নাইটরা। ২০১৪ সালে প্রথম সাতের মধ্যে পাঁচটিতে হেরেছিল কেকেআর। সেখান থেকে টানা নয় ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় গৌতম গম্ভীরের দল। সেটাই এবারও প্রেরণা।

Post Views: 82

Continue Reading

Previous: প্রথমবার পশ্চিমবঙ্গে প্রো ইন্ডিয়া স্কুল ফুটসল ডেভেলপমেন্ট লিগ
Next: ভূস্বর্গ ভয়ঙ্করই বটে! কাশ্মীরের জঙ্গি হামলায় আতঙ্কিত অভিনেতা অনির্বাণ চক্রবর্তী

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.