Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • আইপিএল পেতে চলেছে নতুন চ্যাম্পিয়ন মুখোমুখি আরসিবি-পাঞ্জাব, মুম্বইকে হারিয়ে শ্রেয়স বললেন কাজ শেষ হয়নি

আইপিএল পেতে চলেছে নতুন চ্যাম্পিয়ন মুখোমুখি আরসিবি-পাঞ্জাব, মুম্বইকে হারিয়ে শ্রেয়স বললেন কাজ শেষ হয়নি

Online Desk জুন 2, 2025
FB_IMG_1748835045411.jpg

স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএল পেতে চলেছে নতুন চ্যাম্পিয়ন। মঙ্গলবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু বনাম পাঞ্জাব কিংস। দুটো দল ফাইনাল খেললেও ট্রফি পায়নি এবারে যে জিতবে তাঁরাই ট্রফি পাবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তবে রবিবার ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে হারানো মোটেই সহজ ছিল না পাঞ্জাব কিংসের কাছে। একসময় বড়ো রান তারা করতে নেমে ৩ উইকেট হারিয়ে তারা চাপে পড়ে যায়। তবে শ্রেয়স আইয়ারের অধিনায়কোচিত ইনিংস প্রীতি জিন্টার পাঞ্জাবকে ফাইনালে তোলে।৪১ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেললেন। বিধ্বংসী ইনিংসে রয়েছে ৮টি ছয়, ৫টি চার। নিঃসন্দেহে আইপিএলে শ্রেয়সের সেরা ইমিংস। ১১ বছর পর পাঞ্জাবকে তুললেন ফাইনালে। প্রথমে ব্যাট করে ২০ ওভারের শেষে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান করে মুম্বই। জবাবে এক ওভার বাকি থাকতেই ৫ উইকেটের বিনিময়ে জয়সূচক রানে পৌঁছে যায় পাঞ্জাব। তার এই ইনিংস দেখে শ্রেয়সকে ছেড়ে দেওয়ার আফসোস করবে কেকেআর। আর শ্রেয়স বললেন,এই ধরনের বড় মঞ্চই তো পছন্দ করি। সব সময় নিজেকে এবং সতীর্থদেরও বলি, যত ঠান্ডা থাকতে পারবে, সেরা রেজাল্ট পাবে। আমিও সেটাই চেষ্টা করেছি। অযথা কোনও উত্তেজনা না দেখিয়ে ঠান্ডা থাকার চেষ্টা করে গিয়েছি।’

সব মিলিয়ে মাত্র দ্বিতীয় বার এবং দীর্ঘ ১১ বছর পর আইপিএল ফাইনালে জায়গা করে নিয়েছে পঞ্জাব কিংস। সেলিব্রেশন কি শুরু? শ্রেয়স পরিষ্কার করে দিলেন, অর্ধেক কাজ হয়েছে, অর্ধেকটা বাকি। ট্রফি জিতেই যে আসল সেলিব্রেশনটা করতে চান, তাঁর কথায় পরিষ্কার। আর সেটা করতে পারলে, নতুন ইতিহাস লিখবেন। আইপিএলে কোনও ক্রিকেটার দুটি ভিন্ন দলকে ক্যাপ্টেন হিসেবে ট্রফি জেতাতে পারেননি।

Post Views: 204

Continue Reading

Previous: রাশিয়ার বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন নিক্ষেপ ইউক্রেনের, ধ্বংস ৪০টিরও বেশি যুদ্ধবিমান
Next: নতুন লুকে ক্যামেরা বন্দি হলেন কিং খান, ভাইরাল ভিডিও

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.