স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি -২০ সিরিজের প্রথম ম্যাচে আট উইকেটে জয় পেল ভারতীয় দল। মঙ্গলবার লখনউয়েরভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার । প্রথমে ব্যাটিং করতে নেমে ১৯.১ ওভারে ১৭১ রানে অলআউট হয়ে যায় ক্যারিবিয়ানরা। জবাবে ১৪.৪ ওভারে দুই উইকেট হারিয়ে ১৭২ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল।শ্রেয়স বললেন, ‘‘হ্যাঁ, অবশেষে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে শতরান করলাম। খেলা শেষ হওয়ার পর সেটাই ভাবছিলাম। বলতে পারেন, আরও একটা স্বপ্ন সফল হল। তবে খুব ক্লান্ত লাগছে। টানা সফরের ক্লান্তি রয়েছে। ঘুম পাচ্ছে। আমার আর অক্ষরের তো চোখ বন্ধ হয়ে যাচ্ছে। দেশে ফিরে থিতু হতে পারিনি আমরা। দলের প্রায় সকলেই ক্লান্ত। তার মধ্যেই ম্যাচটা খেলতে হল। তা-ও সকলে যে ভাবে খেলেছে, তাতে আমি খুশি। আমরা এ ভাবেই ক্রিকেটটা খেলতে চাই। ম্যাচটা আমি শেষ করতে পেয়েছি। এই জয়ের স্বাদ তাই আমার কাছে অন্যরকম।’’
শ্রেয়স আরও বলেছেন, ‘‘ক্লান্ত থাকলেও আমরা দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। প্রথমে বল করায় কিছুটা সুবিধা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলার একটা আলাদা উত্তেজনা রয়েছে। আমরা সেটা উপভোগ করতে চেয়েছিলাম। আমার মনে হয়, আমরা যদি এই মানসিকতা নিয়ে এগিয়ে যেতে পারি, তা হলে আরও বিধ্বংসী দল হয়ে উঠতে পারব।