Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • যতদিন ফিট থাকবেন খেলবেন জানালেন কিং কোহলি

যতদিন ফিট থাকবেন খেলবেন জানালেন কিং কোহলি

Online Desk আগস্ট 24, 2025
FB_IMG_1756005597170.jpg

স্পোর্টস ডেস্ক : টি ২০ আর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। ওয়ান ডে থেকেও খুব তাড়াতাড়ি অবসর নেবেন এটাই জল্পনা। আইপিএলে কি খেলবেন কিং কোহলি ! এদিন এক সাক্ষাৎকারে রয়্যাল চ্যালেঞ্জর্স দলের কোহলির সতীর্থ স্বস্তিক চিকারা জানালেন, বিরাট ভাইয়া বলেছে, যত দিন ফিট আছি তত দিন খেলব। ইমপ্যাক্ট প্লেয়ার কি তারহা নহি খেলুঙ্গা। ম্যায় শের কি তারাহ খেলুঙ্গা। আমি সিংহের মতো খেলতে চাই। ২০ ওভার ফিল্ডিং করব, তারপর ব্যাটিং করব। যেদিন মনে হবে ইমপ্যাক্ট প্লেয়ার হয়েই খেলতে হবে, সেদিন ক্রিকেট ছেড়ে দেব।” কোহলির সঙ্গে স্বস্তিকের সম্পর্ক ভাল হয়েছে আইপিএল চলাকালীন। তাই কোহলির কথা তিনি বলতে পারেন সবার সামনে।

বিরাট কোহলি এবং রোহিত শর্মার একদিনের ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে চর্চা অব্যাহত। তাঁদের বিদায়ী ম্যাচ আয়োজনের কথাও উঠতে শুরু করেছে। তবে এই প্রসঙ্গ সরাসরি উড়িয়ে দেন বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা। বরং, ফ্যানদের আশ্বস্ত করেন। জানান, দু’জনেই একদিনের ক্রিকেট খেলছে এবং যথেষ্ট ছন্দেও আছে। রোহিত এবং বিরাট টি-২০ এবং টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছে। আচমকাই তাঁদের ফেয়ারওয়েল ম্যাচ নিয়ে আলোচনা শুরু হয়। ২০১৩ সালে ওয়াংখেড়েতে শচীন‌ তেন্ডুলকরের বিদায়ী ম্যাচের সঙ্গে তুলনা টানা হচ্ছে। কিন্তু এই প্রসঙ্গ উড়িয়ে দেন বোর্ডের সহ সভাপতি। রাজীব শুক্লা বলেন, ‘ওরা এখনও অবসর নেয়নি। নিয়েছে কি ? রোহিত শর্মা এবং বিরাট কোহলি, দু’জনেই একদিনের আন্তর্জাতিক খেলছে। যখন ওরা অবসর নেয়নি, তাহলে ওদের ফেয়ারওয়েল ম্যাচ নিয়ে ভাবা হচ্ছে কেন ? দুটো ফরম্যাট থেকে অবসর নিলেও, একদিনের ক্রিকেট খেলছে। এত ভাবার কিছু নেই। বোর্ডের পলিসি স্পষ্ট। আমরা কাউকে অবসর নিতে বলি না। অবসরের সিদ্ধান্ত ওদেরই নিতে হবে। ওদের সিদ্ধান্ত আমরা সম্মান করব।’ প্রসঙ্গত ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরলেও এখনও আইপিএল খেলেন মহেন্দ্র সিং ধোনি। আর বিরাট গত বছরই আরসিবির হয়ে কাঙ্খিত আইপিএলটা জেতেন।

Post Views: 225

Continue Reading

Previous: গাজিয়াবাদে পথকুকুর খাওয়াতে গিয়ে মহিলাকে মারধর, ভাইরাল ভিডিওতে অভিযুক্ত গ্রেফতার
Next: ১৩৪ বছরে প্রথমবার ফাইনালে ৬ গোল,পরপর ২ বার কলকাতা থেকে ডুরান্ড নিল নর্থ ইস্ট

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.