Skip to content
নভেম্বর 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • আদালতের চাপে নতি স্বীকার এসএসসির, চাকরি ফিরে পাচ্ছেন ৭৯ শিক্ষক

আদালতের চাপে নতি স্বীকার এসএসসির, চাকরি ফিরে পাচ্ছেন ৭৯ শিক্ষক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-2026-11-09T172236.499.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: দীর্ঘ টালবাহানার পর শেষ পর্যন্ত কলকাতা হাই কোর্টের কড়া অবস্থানের সামনে মাথা নত করল স্কুল সার্ভিস কমিশন। ৭৯ জন শিক্ষক-শিক্ষিকাকে ফের চাকরিতে ফেরানোর বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। মাসের পর মাস ধরে আদালতের দরজায় ঘুরে, একের পর এক শুনানির পর অবশেষে স্বস্তির আলো দেখছেন এই শিক্ষকরা।

ঘটনার সূত্রপাত ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া থেকে। সেবার একসঙ্গে তিনটি স্তরে নিয়োগের পরীক্ষা হয়েছিল — আপার প্রাইমারি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ। এই ৭৯ জন তিনটি স্তরেই পরীক্ষায় বসেছিলেন। তিনটি স্তরের চূড়ান্ত মেধাতালিকাতেই তাঁদের নাম উঠেছিল। অর্থাৎ যোগ্যতার প্রশ্নে কোথাও কোনও ঘাটতি ছিল না।

সমস্যা তৈরি হয় সময়ের ফারাকে। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়া আগে শেষ হয়ে যায়। স্বাভাবিকভাবেই সেই দুই স্তরে শিক্ষক হিসাবে যোগ দিয়ে দেন তাঁরা। স্কুলে পড়ানো শুরু করেন। ফলে আপার প্রাইমারির কাউন্সেলিং যখন হয়, তখন তাঁরা আর তাতে অংশ নিতে পারেননি। এরপর আসে সেই ভয়ঙ্কর ধাক্কা। সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের গোটা নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায়। এক কলমের খোঁচায় স্কুল থেকে বাড়ি ফিরতে হয় হাজার হাজার মানুষকে। সেই তালিকায় নাম ছিল এই ৭৯ জনেরও।

তবে সুপ্রিম কোর্টের রায়েই একটা দরজা খোলা ছিল। রায়ে স্পষ্ট বলা হয়েছিল, যাঁরা যোগ্য, যাঁদের বিরুদ্ধে কোনও অনিয়ম বা দুর্নীতির অভিযোগ নেই, তাঁরা তাঁদের আগের চাকরিতে ফিরে যাওয়ার সুযোগ পাবেন। এই ৭৯ জন নিজেদের সেই যোগ্য তালিকাতেই ফেলেছিলেন। তাঁদের দাবি ছিল, আপার প্রাইমারিতে তাঁদের যে সুযোগ প্রাপ্য ছিল, সেটা তাঁদের ফিরিয়ে দেওয়া হোক।

এই দাবি নিয়েই তাঁরা কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। মামলাকারীদের আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে বারবার একটাই কথা বলেন, এসএসসির গাফিলতির কারণেই তাঁদের চাকরি গিয়েছে। তাঁরা যোগ্য হয়েও আজ বেকার।

সেই সময় বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশে আপার প্রাইমারির কাউন্সেলিং প্রক্রিয়া চলছিল। সেই কাউন্সেলিংয়েই এই ৭৯ জনকে সুযোগ দেওয়ার আবেদন জানানো হয়। মামলাকারীদের বক্তব্য শুনে বিচারপতি সৌগত ভট্টাচার্য কমিশনকে নির্দেশ দেন, সব দিক খতিয়ে দেখে তাঁদের কাউন্সেলিংয়ের সুযোগ দিতে হবে। আদালতের এই নির্দেশের পর সকলেই ভেবেছিলেন এবার হয়তো জট কাটবে। কিন্তু বাস্তবে তা হয়নি। আদালতের নির্দেশের পরেও কমিশনের তরফে কোনও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। ফাইল আটকে থাকে, সময় গড়িয়ে যায়।

উপায় না দেখে ফের হাই কোর্টের দ্বারস্থ হন শিক্ষক-শিক্ষিকারা। এবার সরাসরি আদালত অবমাননার মামলা দায়ের হয়। এই মামলাতেই চাপে পড়ে যায় এসএসসি। আদালতের রোষের মুখে পড়ে কমিশনকে শেষ পর্যন্ত মুখ খুলতে হয়। শুনানিতে কমিশনের তরফে জানানো হয়, শূন্যপদের হিসাব খতিয়ে দেখা হচ্ছে। ছয় সপ্তাহের মধ্যে মামলাকারীদের চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। এই মর্মে আদালতে লিখিতভাবে মুচলেকাও দেয় এসএসসি। সেই প্রতিশ্রুতি মেনেই এবার ৭৯ জনের চাকরি ফিরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন।

এই বিজ্ঞপ্তির ফলে আপাতত চাকরি ফেরার রাস্তা পরিষ্কার হল ৭৯ জনের। তবে আইনজীবী মহলের একাংশের বক্তব্য, বিজ্ঞপ্তি প্রকাশ মানেই শেষ নয়। কাউন্সেলিং, শূন্যপদ বণ্টন এবং চূড়ান্ত নিয়োগপত্র হাতে পাওয়া পর্যন্ত নজর রাখতে হবে। কারণ এই মামলায় আগেও একবার আদালতের নির্দেশের পরেও কাজ এগোয়নি।

অন্যদিকে, শিক্ষক মহলে এই খবরকে বড় জয় হিসাবে দেখা হচ্ছে। তাঁদের বক্তব্য, ২৬ হাজার চাকরি বাতিলের ঘটনায় বহু যোগ্য শিক্ষকই চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছিলেন। এই রায় এবং বিজ্ঞপ্তি তাঁদের মতো আরও অনেকের জন্য একটা পথ দেখাতে পারে। আপাতত ৭৯ জন শিক্ষক-শিক্ষিকার অপেক্ষা একটাই, কবে স্কুলে ফিরে আবার ক্লাসে ঢুকতে পারবেন তাঁরা।

Continue Reading

Previous: চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু ব্যবহার: সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুলের সঠিক যত্ন
Next: বাড়ির ছাদে টবে চাষ করুন টাটকা পালংশাক – নিজের বাগানের সতেজ সবজিতে ভরে উঠুক মন!

সম্পর্কিত গল্প

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
ser.jpeg

পিঠের শিরদাঁড়ায় জল জমলে কী করবেন? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk নভেম্বর 9, 2026

You may have missed

New-Project.webp

৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪, আহত একাধিক

Online Desk নভেম্বর 9, 2026
New-Project-1.webp

পাকিস্তানে বাড়ির শোওয়ার ঘরে গুলিবিদ্ধ মহিলা সাংবাদিক, স্বামী আটক

Online Desk নভেম্বর 9, 2026
ser.jpeg

পিঠের শিরদাঁড়ায় জল জমলে কী করবেন? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk নভেম্বর 9, 2026
Rooftop-Spinach-Harvesting-Garden.png

বাড়ির ছাদে টবে চাষ করুন টাটকা পালংশাক – নিজের বাগানের সতেজ সবজিতে ভরে উঠুক মন!

Online Desk নভেম্বর 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.