Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের লাগাতার ধর্না, সমস্যায় পড়ে হাইকোর্টের দ্বারস্থ স্থানীয় বাসিন্দারা

বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের লাগাতার ধর্না, সমস্যায় পড়ে হাইকোর্টের দ্বারস্থ স্থানীয় বাসিন্দারা

Online Desk মে 19, 2025
HC.jpg

নিজস্ব সংবাদদাতা : বিকাশ ভবনের আশে পাশে রয়েছে সল্টলেকের জনবসতি এলাকা। এখানকার বাসিন্দাদের স্বাভাবিক জীবনের উপর এর প্রভাব এসে পড়েছে। বৃহস্পতিবার থেকে বিকাশ ভবনের সামনে লাগাতার ধর্নার জেরে বেড়েছে পুলিশি ব্যবস্থা। এতে বাধার সম্মুখীন হচ্ছেন এলাকজার বাসিন্দারা। তাই এবার জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তাঁরা।

সোমবার মামলা দায়ের করার অনুমতি চেয়ে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত।
আবেদনকারীর দাবি, এই ধর্নার ফলে পুলিশি নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছে। যে কারণে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এ ব্যাপারে বিচারপতি সৌমেন সেন জানান, পুলিশি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে অভিযোগ থেকে থাকলে আবেদনকারী যেন পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ নিয়ে সিঙ্গল বেঞ্চে মামলা দায়ের করেন। এক্ষেত্রে জনস্বার্থ মামলা দায়ের হতে পারে না। বিচারপতি সেনের পর্যবেক্ষণ, অধিকাংশ ক্ষেত্রেই জনস্বার্থ মামলা হচ্ছে প্রচারের জন্য। সেখানে জনগণেরই স্বার্থ থাকে না। যদিও শেষ পর্যন্ত মামলাকারীকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত।

এদিকে চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশি লাঠিচার্জের ঘটনায় এক চাকরিহারা শিক্ষক আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর আবেদনের ভিত্তিতে সোমবার পুলিশের অতিসক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টে ফের মামলা দায়ের হয়।
অভিযোগ, বিধাননগর উত্তর থানা নোটিস পাঠিয়ে আন্দোলনকারীদের হেনস্থা করছে। পুলিশের পদক্ষেপ চ্যালেঞ্জ করেই মামলা দায়ের করেছেন আন্দোলনকারীদের একাংশ। এই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী বুধবার মামলাটি আদালতে উঠতে পারে।

Post Views: 189

Continue Reading

Previous: আরও দুটি শাবকের জন্ম ! স্নো লেপার্ড প্রজননে নজির গড়ল দার্জিলিং চিড়িয়াখানা
Next: শেষমেশ ছেঁড়া জামা পরে সংবাদের শিরোনামে অভিনেত্রী উর্বশী রাউটেলা, ভাইরাল ভিডিও

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.