Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিধানসভায় স্পীকারের মুখোমুখি চাকরিহারা, জানালেন তাঁদের দাবি

বিধানসভায় স্পীকারের মুখোমুখি চাকরিহারা, জানালেন তাঁদের দাবি

Online Desk জুন 13, 2025
ssc-protest.png

ওঙ্কার ডেস্ক: বৃহস্পতিবার রাত থেকে বিকাশ ভবনের উলটো দিকে আমরণ অনশনে বসেছেন ১০ জন চাকরিহারা শিক্ষক। তাঁদের দাবি, যোগ্যতায় পাওয়া চাকরি এভাবে কেড়ে নিতে দেওয়া যাবে না। অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এই দাবিগুলো নিয়ে শুক্রবার দুপুরে বিধানসভায় গেলেন একটি প্রতিনিধি দল। তাঁরা ‘যোগ্য শিক্ষকদের অধিকার মঞ্চ’-এর পক্ষ থেকে গিয়েছিলেন। সেই দলে ছিলেন সঙ্গীতা সাহা, অর্পিতা সেনগুপ্ত, রাকেশ আলম, রূপা কর্মকার এবং স্মৃতি রায়।



জানা গিয়েছে, এর আগেই স্পিকারের কাছে লিখিত আবেদন করেছিলেন তাঁরা। সেই চিঠির উত্তর দিয়ে দেখা করার সুযোগ দেন স্পিকার। এরপর শুক্রবার প্রতিনিধি দলটি স্পিকারের সঙ্গে দেখা করেন এবং তাঁদের দাবি স্পিকারের সামনে তুলে ধরেন।

তাঁদের মূল দাবি হল, যাঁরা যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করতে হবে। ওএমআর শিট এবং শংসাপত্রের কপি (মিরর ইমেজ) প্রকাশ্যে আনতে হবে। কোর্ট যেন সঠিকভাবে বুঝতে পারে কে যোগ্য আর কে অযোগ্য। মামলা শেষ না হওয়া পর্যন্ত যেন নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু না হয় সেকথা বারবার বলেন তাঁরা। নতুন নিয়োগ যেন একদম স্বচ্ছভাবে হয় এবং মুখ্যমন্ত্রী যেন তাঁদের সঙ্গে আলোচনায় বসেন। তাঁরা আরও বলেছেন, সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনা করতে হবে। বিধানসভার স্পিকার আশ্বাস দিয়েছেন, তিনি বিষয়টি দেখবেন। যদিও বিষয়টি এখন আদালতে চলছে, তবুও সরকার নিয়ম মেনে তাঁদের পাশে থাকার চেষ্টা করবে।

Post Views: 242

Continue Reading

Previous: রাস্তা দখল করে ইট-বালি-স্টোন-চিপস্ ! প্রোমোটারদের দৌরাত্মে বারুইপুর হাসপাতালে ঢুকতে না অ্যাম্বুলেন্স, প্রসাশন নির্বিকার
Next: মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে, পুকুর ভরাট করে হচ্ছে বাড়ি

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.