Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আইনি লড়াই বাকি, তবু চাকরিহারা ইস্যুতে সাময়িক স্বস্তিতে সরকার, আন্দোলনরত শিক্ষককুলে মিশ্র প্রতিক্রিয়া

আইনি লড়াই বাকি, তবু চাকরিহারা ইস্যুতে সাময়িক স্বস্তিতে সরকার, আন্দোলনরত শিক্ষককুলে মিশ্র প্রতিক্রিয়া

Online Desk এপ্রিল 17, 2025
SSC.jpg

নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার পর্ষদের আর্জিতে সাড়া দিল সুপ্রিম কোর্ট। জানানো হয়েছে , যোগ্য শিক্ষকেরা আপাতত স্কুলে যেতে পারবেন। বৃহস্পতিবার শীর্ষ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ দেন, আগামী ৩১ মে-র মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে যে তারা চলতি বছরেই নিয়োগপ্রক্রিয়া শেষ করবে। এর সময়সীমা বেঁধে দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে এই নিয়োগপ্রক্রিয়া ।
সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারাদের একাংশের চাকরি থাকছে। শীর্ষ আদালতের এই রায়কে সাময়িক স্বস্তি হিসাবে মনে করছেন এসএসসির ওই শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। তবে এই নির্দেশে তাঁরা পুরোপুরি সন্তষ্ট নন বলেও জানাচ্ছেন। একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত চাকরি বহাল থাকবে বা বেতন মিলবে— এমনটাই চাইছেন না তাঁরা। আন্দোলনরত শিক্ষকদের কারও কারও বক্তব্য, এই সমস্যার একটি দীর্ঘমেয়াদি সমাধান প্রয়োজন, যাতে তাঁরা ৬০ বছর বয়স পর্যন্তই সসম্মানে স্কুলে শিক্ষকতা করতে পারেন। আর এ কারণেই তাঁরা আন্দোলনকে জিইয়ে রাখতে চাইছেন। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চের নির্দেশের পরে এমনই অভিমত উঠে আসছে আন্দোলনরত শিক্ষকদের একাংশ থেকে। তবে এই মতামত শেষপর্যন্ত ‘সর্বসম্মত’ হবে কি না, তা বলার সময় এখনও আসেনি। আন্দোলনকারীরা জানাচ্ছেন, তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
মধ্যশিক্ষা পর্ষদ ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছিল। রাজ্যের শিক্ষাব্যবস্থার কথা মাথায় রেখে তারা আর্জি জানিয়েছিল, যাঁরা অযোগ্য হিসাবে চিহ্নিত’ নন, আপাতত তাঁদের চাকরি বহাল থাক। বৃহস্পতিবার সেই আর্জিতেই পর্ষদের পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি বেশ জানিয়েছে যোগ্য শিক্ষকেরা নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ক্লাস নিতে পারবেন। তবে আগামী ৩১ মে এর মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়ায় শুরু করার বিজ্ঞপ্তি দিতে হবে। তারপর সে হলুদ নামে আদালতকে জানাতে হবে। এখানেই থেমে নেই শীর্ষ আদালতের আরো নির্দেশ রয়েছে বছর শেষ হওয়ার আগেই পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিরব প্রক্রিয়া। এই সময়ের মধ্যে নির্দেশ গুলি কার্যকর না হলে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতি বেঞ্চ। তবে সে ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশ দেবে আদালত। তবে নতুনই নির্দেশ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য প্রযোজ্য নয়।

Post Views: 92

Continue Reading

Previous: ওয়াকফ ইস্যুতে সাত দিনের মধ্যে কেন্দ্রকে জবাব দিতে হবে, সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি ৫ মে
Next: মহারাষ্ট্রে ফুচকা খেয়ে হাসপাতালে ৩১ পড়ুয়া

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.