Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গোয়ার শিরগাঁও মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ৭ জনের, আহত ৩০

গোয়ার শিরগাঁও মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ৭ জনের, আহত ৩০

Online Desk মে 3, 2025
20250503_091120.jpg

ওঙ্কার ডেস্ক: গোয়ার শিরগাঁও মন্দিরে শোভাযাত্রার সময় পদপিষ্ট হয়ে মৃত্যু হল সাত জনের। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের চিকিৎসার জন্য গোয়া মেডিকেল কলেজ (জিএমসি) এবং মাপুসার উত্তর গোয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার গভীর রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

ঘটনার পর গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত উত্তর গোয়া জেলা হাসপাতাল পরিদর্শন করেন। পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি। পাশাপাশি এদিন বিচোলিম হাসপাতালও যান প্রমোদ। তবে ঠিক কী কারণে পদপিষ্টের ঘটনা ঘটল সে বিষয়ে প্রশাসনের তরফে এখনও কিছু জানানো হয়নি। সরকারি ভাবে নিহতদের পরিচয় সম্পর্কেও কিছু জানানো হয়নি।

শুক্রবার থেকে গোয়ার শিরগাঁও মন্দিরে বিশেষ যাত্রা শুরু হয়েছে। গোয়ার শিরগাঁওয়ে শ্রী লায়রাই দেবী মন্দিরের বার্ষিক এই উৎসব উপলক্ষে বহু মানুষের সমাগম হয়। রাজ্য এবং দেশের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা দেবী লায়রাইকে সম্মান জানাতে জড়ো হন। এই শোভাযাত্রার প্রধান আকর্ষণ হল ঐতিহ্যবাহী ধোঁদাচি যাত্রা, যেখানে হাজার হাজার ভক্ত খালি পায়ে জ্বলন্ত অঙ্গারের উপর দিয়ে হেঁটে যান। কিন্ত উৎসবের আবহ যে মুহূর্তে শোকের পরিবেশে রূপান্তরিত হবে তা বুঝতে পারেননি কেউ। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকস্তব্ধ পূন্যার্থীরা। তবে এই ঘটনার পর মন্দির কর্তৃপক্ষের ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠছে।

Post Views: 158

Continue Reading

Previous: ফের উসকানি ঢাকার, বাংলাদেশের উচিত ভারতের উত্তরপূর্ব দখল করা
Next: শর্ট ড্রেস পরে সমাজমাধ্যমে অর্পিতা ময়নার নাচ! শাড়ি গয়না ছাড়া অন্য পোশাকে দেখতে নারাজ দর্শক

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.