Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ২৬ সালে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে বিজেপি: শুভেন্দু

২৬ সালে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে বিজেপি: শুভেন্দু

Online Desk ফেব্রুয়ারি 12, 2025
suvendu-assembly.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: ‘আগামী ২০১৬ সালে বিধানসভায় বিজেপি পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে।’ বুধবার বিধানসভায় বাজেট পেশ হতে ওয়াক আউট করে সাংবাদিকদের সামনে এ কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বুধবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু বাজেট পেশ শুরু হতেই বিজেপি বিধায়কদের নিয়ে ওয়াক আউট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার বাইরে এসে রাজ্যের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। বাজেটকে ‘বেকার বিরোধী’, ‘উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং সুন্দরবন বিরোধী’ বলেও মন্তব্য করেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, ২০২৬ সালে বিজেপি ক্ষমতায় এসে যে বাড়িতে চাকরি নেই প্রত্যেক বাড়ির একজন সদস্যকে চাকরি দেবে। তিনি আরও বলেন, ২ কোটি ১৫ লক্ষ বেকার যুবক যুবতীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে পাহাড়ের গোর্খা জনজাতি, ভুটিয়া, তামাং, রাই, রাজবংশী, নমশূদ্র, কুড়মি সমাজ, মতুয়াদের জন্য কোনও পরিকল্পনা বাজেটে রাখা হয়নি বলেও দাবি করেন শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য, এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানোর জল্পনা থাকলেও তা বাড়ানো হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফে। তা নিয়েও সুর চড়ান বিরোধী দলনেতা। আগামী ২০২৬ সালে রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। তার আগে, এটি ছিল তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ বাজেট। এই বাজেট ঘিরে গ্রাম বাংলার উৎসাহ ছিল। কিন্তু বিরোধীদের দাবি, বাজেট ফলদায়ক কোনও দিশা দেখাতে পারল না।

Post Views: 96

Continue Reading

Previous: ফেডারেশনের সমস্যা নিয়ে হাইকোর্টে পরিচালক
Next: কুম্ভমেলায় যাওয়ার পথে শৌচকর্ম করতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু তিনজনের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.