Skip to content
অক্টোবর 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • চোরবাগান বিপর্যয়ের পর কড়া পদক্ষেপ, নবমী পর্যন্ত নির্দিষ্ট এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা পুলিশের

চোরবাগান বিপর্যয়ের পর কড়া পদক্ষেপ, নবমী পর্যন্ত নির্দিষ্ট এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা পুলিশের

Online Desk অক্টোবর 18, 2026
police.jpg

ওঙ্কার ডেস্ক: চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করল কলকাতা পুলিশ। নবমী পর্যন্ত চোরবাগান সংলগ্ন নির্দিষ্ট এলাকায় বেআইনি জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বউবাজার থানার কিছু অংশে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা কার্যকর থাকবে।

রবিবার সকালে এই নির্দেশিকা জারি করেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্দিষ্ট এলাকাগুলিতে পাঁচ বা তার বেশি ব্যক্তির বেআইনি জমায়েত করা যাবে না। শান্তিভঙ্গের আশঙ্কা এড়ানো এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে পুলিশ। বিজ্ঞপ্তিতে কয়েকটি নির্দিষ্ট রাস্তার অংশকে নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে কলেজ স্ট্রিটের কলুটোলা স্ট্রিট থেকে ইডেন হাসপাতাল রোড পর্যন্ত অংশ। একই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের কলুটোলা স্ট্রিট থেকে ইডেন হাসপাতাল রোড পর্যন্ত এলাকায়। এ ছাড়া কলুটোলা স্ট্রিটের কলেজ স্ট্রিট থেকে সিআর অ্যাভিনিউ পর্যন্ত অংশ এবং ইডেন হাসপাতাল রোডের সিআর অ্যাভিনিউ থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত এলাকাতেও কড়াকড়ি জারি থাকবে।

এই এলাকাগুলি চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপের কাছাকাছি। তবে পুলিশের বিজ্ঞপ্তিতে চোরবাগানের দুর্ঘটনার কথা সরাসরি উল্লেখ করা হয়নি। বউবাজার থানার সম্পূর্ণ এলাকায়ও এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে না। নির্দেশিকা অনুযায়ী, নিষেধাজ্ঞা বলবৎ থাকা এলাকায় পাঁচ বা তার বেশি ব্যক্তির বেআইনি জমায়েত করা যাবে না। লাঠি বা কোনও ধরনের অস্ত্র নিয়ে চলাফেরার উপরেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করাই এই পদক্ষেপের লক্ষ্য।

Continue Reading

Previous: চোরবাগানে পদপিষ্টে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন শাহ
Next: নয়ডায় পরিবারের মৃত্যুতে নয়া মোড়, সম্পত্তির বিবাদে নুডলসে বিষ মেশায় বাবা!

সম্পর্কিত গল্প

WhatsApp-Image-2026-10-18-at-15.48.41.jpeg

ই-কমার্স কিংবা অনলাইনের দাপটে মার খাচ্ছে মেট্রো শহরগুলির ব্যবসায়ীরা, স্বহস্তে বাজার না করে খাঁটি, ভেজাল চেনার সুযোগ হারাচ্ছে গ্রাহকরা

Online Desk অক্টোবর 18, 2026
accident.jpg

গোয়ালিয়রে মন্দিরের বাইরে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত অন্তত ১৩, জখম ২৬

Online Desk অক্টোবর 18, 2026
suvendu-nabanna.jpg

চোরবাগান বিপর্যয়: ভবানীভবনে উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী, রয়েছেন মুখ্যসচিব ও ডিজি

Online Desk অক্টোবর 18, 2026

You may have missed

IMG-20261018-WA0005.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 18, 2026
WhatsApp-Image-2026-10-18-at-15.48.41.jpeg

ই-কমার্স কিংবা অনলাইনের দাপটে মার খাচ্ছে মেট্রো শহরগুলির ব্যবসায়ীরা, স্বহস্তে বাজার না করে খাঁটি, ভেজাল চেনার সুযোগ হারাচ্ছে গ্রাহকরা

Online Desk অক্টোবর 18, 2026
accident.jpg

গোয়ালিয়রে মন্দিরের বাইরে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত অন্তত ১৩, জখম ২৬

Online Desk অক্টোবর 18, 2026
suvendu-nabanna.jpg

চোরবাগান বিপর্যয়: ভবানীভবনে উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী, রয়েছেন মুখ্যসচিব ও ডিজি

Online Desk অক্টোবর 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.