Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মহারাষ্ট্রে ফুচকা খেয়ে হাসপাতালে ৩১ পড়ুয়া

মহারাষ্ট্রে ফুচকা খেয়ে হাসপাতালে ৩১ পড়ুয়া

Online Desk এপ্রিল 17, 2025
20250417_171417.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতে ফুচকা মানেই লোভনীয় খাবার। আর এই খাবার খেয়ে হাসপাতালে ভর্তি হতে হল ৩১ জন পড়ুয়াকে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নান্দেদে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার ফলে এমন ঘটনা ঘটেছে। ইতিমধ্যে অসুস্থ পড়ুয়াদের চিকিৎসা শুরু করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নান্দেদ শহরে রাস্তার ধারে একটি ফুচকার দোকান ছিল। সেখানে ফুচকা খাওয়ার পর একে একে অসুস্থ হতে শুরু করে পড়ুয়ারা। আক্রান্ত পড়ুয়ারা শহরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে। যে শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা অসুস্থ হয়েছে সেগুলি হল, স্বামী রামানন্দ তীর্থ মারাঠওয়াড়া বিশ্ববিদ্যালয়, এসজিজিএস কলেজ এবং একটি নার্সিং কলেজ।

হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন, ‘বমি হওয়া, বমি বমি ভাব এবং অস্বস্তির উপসর্গ নিয়ে ডক্টর শঙ্কররাও চবন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে আসে পড়ুয়ারা। এদিন ভোর ৪টার পর থেকে একে একে ৩১ জন পড়ুয়া চিকিৎসার জন্য আসে। এখানে তাদেরকে ভর্তি করা হয়েছে। অসুস্থরা সবাই একই দোকান থেকে ফুচকা খেয়েছিল।’ তিনি আরও বলেন, ডাক্তারি পরীক্ষা নীরিক্ষার পর, চিকিৎসার জন্য পড়ুয়াদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে।

অন্যদিকে ফুচকা খাওয়ার ফলে এই ভাবে অসুস্থ হয়ে যাওয়ায় ভীতি তৈরি হয়েছে ওই এলাকার কলেজের অন্যান্য পড়ুয়াদের মধ্যে। বিশেষজ্ঞদের মত, শরীর সুস্থ রাখতে রাস্তার খাবার একেবারেই এড়িয়ে যাওয়া উচিৎ।

Post Views: 72

Continue Reading

Previous: আইনি লড়াই বাকি, তবু চাকরিহারা ইস্যুতে সাময়িক স্বস্তিতে সরকার, আন্দোলনরত শিক্ষককুলে মিশ্র প্রতিক্রিয়া
Next: আপাতত মুখরক্ষা !

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.