Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মহাকাশ থেকে ভারত অসাধারণ! আসতে চান এদেশে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন সুনীতা

মহাকাশ থেকে ভারত অসাধারণ! আসতে চান এদেশে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন সুনীতা

Online Desk এপ্রিল 1, 2025
20250401_162441.jpg

ওঙ্কার ডেস্ক: মহাকাশে ২৮৬ দিন কাটিয়ে অবশেষে পৃথিবীর মাটিতে ফিরে এসেছেন ভারতীয় বংশোদ্ভূত নভচর সুনীতা উইলিয়ামস। ফিরেছেন তাঁর সহযাত্রী বুচ উইলমোরও। পৃথিবীতে ফেরার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে সুনীতা উদ্দেশে লেখা চিঠি প্রকাশ্যে এসেছিল। যেখানে ভারতের প্রধানমন্ত্রী তাঁকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে ছিলেন। এবার মহাকাশ থেকে ভারতকে দেখার অভিজ্ঞতা ভাগ করে নিলেন সুনীতা উইলিয়ামস।

পৃথিবীতে আসার পর প্রথম সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুনীতা জানালেন, তিনি ভারতে আসতে চান। তাঁর বাবার জন্মভূমি গুজরাতে আসতে চান তিনি। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, মহাকাশ থেকে কেমন দেখাচ্ছিল ভারতকে? হেসে সুনীতা জবাব দেন, ‘মহাকাশ থেকে ভারতকে খুবই সুন্দর দেখায়।’ জবাবে ভারতের মুম্বই ও গুজরাটের দৃশ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই শহরগুলিকে দেখে মনে হয় যেন আগাগোড়া আলোকমালায় মোড়া ৷ এককথায় অপরূপ। আরও মনে হয় বড় শহর থেকে ছোট শহরে এই আলো ছড়িয়ে পড়ে ভারতীয় সভ্যতা এবং আধুনিকতার এক অপূর্ব মিশেল রচনা করে।’ তিনি আরও জানান, তাঁদের মহাকাশযান থেকে হিমালয় দেখা গিয়েছে কয়েকবার। প্রতিবার হিমালয়ের অপার সৌন্দর্য মুগ্ধ করেছে তাঁকে।

ভারতে আসার প্রসঙ্গে ওই মহাকাশচারী বলেন,’আমি নিশ্চিত যে আমি আমার বাবার জন্মভূমিতে ফিরে যাব।’ উল্লেখ্য, ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের বাবা দীপক পান্ড্য গুজরাতের ঝুলাসন গ্রামের বাসিন্দা। তিনি ১৯৫৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন। সুনীতার জন্ম ১৯ সেপ্টেম্বর, ১৯৬৫ সালে ওহাইওতে। সুনীতার মা স্লোভেনীয়-আমেরিকান উরসুলিন বনি।

Post Views: 102

Continue Reading

Previous: বেআইনি ভাবে বাড়ি ভাঙায় যোগী সরকারকে ক্ষতিপূরণের নির্দেশ সুপ্রিম কোর্টের
Next: পিছিয়ে গেল ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালে? কবে অনুষ্ঠিত হবে সিজন’১৫ ফাইনাল?

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.