ওঙ্কার ডেস্ক: দেশে নিয়ম না মানতে পারলে দেশ ছেড়ে চলে যান, দেশের সুপ্রিম কোর্ট এমনই করা হুঁশায়ারি দিয়েছে আমেরিকার তথ্য প্রযুক্তি সংস্থা মেটাকে। মেটার অন্যত্তম জনপ্রিয় অ্যাপ হোয়াট্সঅ্যাপের বিরুদ্ধে ব্যবহারকারীদের গোপনীয়তা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যাকান্তের ডিভিশন বেঞ্চে জানানো হয়েছে যে, “ভারতের সাংবিধানিক নিয়ম না মানতে পারলে এই দেশে ব্যবসা করতে হবে না মেটাকে”। তিনি আরও বলেন, “দেশের নাগরিকদের গোপন তথ্য ফাঁস করতে দেবে না শীর্ষ আদালত”।
৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার হোয়াট্সঅ্যাপের ২০২১ সালের গোপনীয়তা নীতি সংক্রান্ত একটি মামলার শুনানি অনুষ্ঠিত হয়। কেন্দ্রের পক্ষে শীর্ষ আদালতে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, সংস্থার এই গোপনীয়তা নীতির অপব্যবহারের সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কীভাবে বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে, তা নিয়েও গুরুতর প্রশ্ন উঠছে। এদিকে ন্যাশনাল ল ট্রাইবুনালের রায়ের বিরুদ্ধে হোয়াট্সঅ্যাপ কর্তৃপক্ষও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চে উভয় পক্ষের বক্তব্যই শোনা হয়।
ভোক্তাদের গোপনীয়তা সংক্রান্ত ইউরোপীয় দেশের নিয়ম মেটাকে মনে করিয়ে দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচার পতি সুর্যকান্ত বলেন যে, অভ্যন্তরীণ বানিজ্যিক কাজেও উপভোক্তাদের গোপন তথ্য, চ্যাট, ছবি কোনো কিছুই শেয়ার করা যাবে না। মেটা সুপ্রিম কোর্টকে জানায় যে, সমস্ত আন্তর্জাতিক তথ্য প্রযুক্তিগত নিয়ম মেনেই মেটা তাদের অ্যাপের ফিচার তৈরি করা হয়েছে। কিন্তু নিজের দেশের নাগরিক দের গোপনিয়তা নিয়ে কোনো আপোস করতে নারাজ শীর্ষ আদলত।
