Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লির মিডিয়াকে ভুত দেখালেন মমতা, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লির মিডিয়াকে ভুত দেখালেন মমতা, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk ফেব্রুয়ারি 3, 2026
obhi.jpg

ওঙ্কার ডেস্কঃ এসআইআর নিয়ে ভোটমুখী বাংলায় জলঘোলা কম হয়নি। কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছে বাংলার শাসকদল। মুখ্যমন্ত্রী একাধিকবার চিঠি পাঠিয়েছেন কমিশনকে। বাংলার মাটিতে দাঁড়িয়ে একাধিক জনসভায় এভাবেই ‘ভূতে’দের সামনে এনেছেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এবার রাজধানীতে নির্বাচন কমিশনের খাতায় ‘মৃত’ ভূতদের দেখালেন মমতা।
দিল্লির চাণক্যপুরীর নয়া বঙ্গভবনে সাংবাদিক বৈঠক করে কয়েকজন ‘ভূতে’র পরিচয় করালেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বাস্তবে জীবিত। কিন্তু ভোটার তালিকায় মৃত। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।
নির্বাচন কমিশনকে তোপ দেগে মমতা বলেন, “তথ্য অসংগতির তালিকা দিতে বলেছে সুপ্রিম কোর্ট। তারা নাম বদলে দিচ্ছে। বিজেপি নেতাদের অবজার্ভার করে পাঠাচ্ছে। আমি সবাইকে দোষ দিচ্ছি না। আমি কমিশনকে সম্মান করি। তবে কয়েকজন তোতাপাখির মতো কাজ করছেন।” ভবানীপুর থেকে ভোটার বাদ প্রসঙ্গও এদিন আরও একবার তুলে ধরেন মমতা। মুখ্যমন্ত্রী দাবি করেন, “আমার বিধানসভায় প্রায় ২ লক্ষের মতো ভোটার রয়েছে। তথ্য অসংগতি দেখিয়ে ৪৫ হাজারের নাম বাদ দিয়েছে। এআই দিয়ে নাম বাদ দেওয়া হচ্ছে। কমিশনের বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ তুলেছেন মমতা।
তৃণমূলের দাবি, এসআইআরের মাধ্যমে নাম বাদ দিয়ে ভোটবাক্সে লাভ পেতে চাইছে গেরুয়া শিবির। পদ্মশিবির সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। বিজেপির দাবি, এসআইআরের মাধ্যমে ভোটার তালিকা ঝাড়াই বাছাই চলছে। যার ফলে মৃত ভোটারের পাশাপাশি কিছু ভুয়ো ভোটারের নামও বাদ যাবে, তা স্বাভাবিক।

Post Views: 173

Continue Reading

Previous: নাগরিকদের গোপনীয়তা নিয়ে আপোস নয়; মেটাকে কড়া হুঁশিয়ারি শীর্ষ আদালতের
Next: মালদা থেকে উদ্ধার ৮ কোটি টাকার ব্রাউন সুগার ও নগদ টাকা; তদন্তে পুলিশ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.