Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মালদা থেকে উদ্ধার ৮ কোটি টাকার ব্রাউন সুগার ও নগদ টাকা; তদন্তে পুলিশ

মালদা থেকে উদ্ধার ৮ কোটি টাকার ব্রাউন সুগার ও নগদ টাকা; তদন্তে পুলিশ

Online Desk ফেব্রুয়ারি 3, 2026
WhatsApp-Image-2026-02-03-at-4.34.24-PM.jpeg

প্রশান্ত কুমার দাস, মালদা: ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মালদার কুমারপুরে মাদক তৈরির কারখানা থেকে উদ্ধার প্রায় ৮ কোটি টাকার ব্রাউন সুগার সহ নগদ ৮ লক্ষ ৭৮ হাজার টাকা। এছাড়াও উদ্ধার ব্রাউন সুগার তৈরীর সরঞ্জামও। গ্রেফতার হওয়া তিনজন মহিলা সহ ৫ মাদক কারবারি।
পুলিশ সূত্রে খবর, আটকদের মধ্যে তিনজনের বাড়ি বিহারের পূর্ণিয়া ও সমস্তিপুর এলাকায় এবং বাকি দুইজন মালদার ইংরেজবাজার বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে মালদার ইংরেজ বাজারের কুমারপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি গোডাউন থেকে ব্রাউন সুগার ও ব্রাউন সুগার তৈরির মশলা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। গোডাউনের ভিতরে ব্রাউন সুগার তৈরি করা হতো দাবি পুলিশের। এই চক্রের সাথে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এবিষয়ে মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, ঘটনাস্থল থেকে ব্রাউন সুগার ও প্রায় ১৭ কেজির ব্রাউন সুগার তৈরির মশলা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়াও ওজন মেশিন, পাঞ্চিং মেশিন, একটি আইফোন, একটি মোটর সাইকেল, স্করপিও গাড়ি ছাড়াও বহু জিনিস উদ্ধার হয়েছে। তিনি জানান, “ব্রাউন সুগারের বিরুদ্ধে যে তল্লাশি তারা চালাচ্ছেন, সেই কাজেরই অংশ এটি। গত ২ মাসে ব্রাউন সুগারের চক্রের সঙ্গে যুক্ত প্রায় ২০০ জনের বেশি গ্রেফতার হয়েছে’’। পাশাপাশি এই মাদক উদ্ধারে বাংলাদেশের কোন যোগ রয়েছে কিনা তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।

Post Views: 198

Continue Reading

Previous: দিল্লির মিডিয়াকে ভুত দেখালেন মমতা, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী
Next: এপস্টেইন বিতর্ক-আদানি মামলা, চাপে পড়েই বাণিজ্যচুক্তিতে সই, বললেন রাহুল

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.