Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এপস্টেইন বিতর্ক-আদানি মামলা, চাপে পড়েই বাণিজ্যচুক্তিতে সই, বললেন রাহুল

এপস্টেইন বিতর্ক-আদানি মামলা, চাপে পড়েই বাণিজ্যচুক্তিতে সই, বললেন রাহুল

Online Desk ফেব্রুয়ারি 3, 2026
rahul-modi.jpg

ওঙ্কার ডেস্কঃ চাপে পড়েই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাণিজ্যচুক্তিতে সই করেছেন মোদী, এমনটাই জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। একদিকে এপস্টেইন বিতর্ক অন্যদিকে মার্কিন আদালতে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, সব নিয়েই চাপে মোদী।
এপস্টেইন ফাইলে মোদীর নাম থাকার বিষয়ে সরব হয়েছে কংগ্রেস। কিছুদিন আগে তৃণমূলও এইবিষয়ে সোচ্চার হয়েছিল। যদিও বিদেশ মন্ত্রক জানিয়েছে, সমস্ত অভিযোগ-দাবিই ভিত্তিহীন এবং অবমাননাকর। রাহুলের দাবি, প্রধানমন্ত্রীকে আপস করতে হয়েছে! তার কারণ, আমেরিকায় আদানিজির বিরুদ্ধে মামলা চলছে। এই মামলা আদতে মোদিজির বিরুদ্ধেও। তা ছাড়া এপস্টেইল ফাইলসে আরও অনেক কিছু আছে, যা এখনও প্রকাশ করেনি আমেরিকা। এটা নিয়েও চাপ রয়েছে। এই দু’টিই হল চাপের কারণ। মোদিজী ফ্যাসাদে পড়েছেন। গত কয়েক মাস ধরে বাণিজ্যচুক্তি আটকে ছিল। গত রাতে তাতে সই করে দিলেণ তিনি।
প্রসঙ্গত, সোমবার গভীর রাতে ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি চূড়ান্ত হয়ে গিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার রাষ্ট্রদূত সার্জিয়ো গোর জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোনে কথা হয়েছে। তার কিছু ক্ষণের মধ্যেই সমাজমাধ্যমে ট্রাম্প ঘোষণা করেন, ভারত-আমেরিকার মধ্যে বহু দিন ধরে ঝুলে থাকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে দু’দেশ সম্মত হয়েছে।
তবে এই বাণিজ্য চুক্তি নিয়ে নানান ধোয়াশা রয়েছে। একাধিক প্রশ্ন উঠছে এই ভারত আমেরিকা চুক্তি নিয়ে। বাণিজ্যচুক্তিতে কারা স্বাক্ষর করেছেন? প্রধানমন্ত্রী নিজে না কি অন্য কেউ? যে যে বিষয়গুলি নিয়ে বিবাদ ছিল, সেগুলি নিয়ে কী ধরনের সমঝোতা হল, সেই প্রশ্নও তুলছেন অনেকে।

Post Views: 116

Continue Reading

Previous: মালদা থেকে উদ্ধার ৮ কোটি টাকার ব্রাউন সুগার ও নগদ টাকা; তদন্তে পুলিশ
Next: এপস্টিন ফাইলের নথিভুক্ত নাম প্রকাশ করল যুক্তরাষ্ট্রের ন্যায়বিচার দফতর

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.