Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • এপস্টিন ফাইলের নথিভুক্ত নাম প্রকাশ করল যুক্তরাষ্ট্রের ন্যায়বিচার দফতর

এপস্টিন ফাইলের নথিভুক্ত নাম প্রকাশ করল যুক্তরাষ্ট্রের ন্যায়বিচার দফতর

Online Desk ফেব্রুয়ারি 3, 2026
trump-epstine.png

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি আমেরিকার কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের গোপন ফাইল তথ্যের কিছু ভাগ প্রকাশ করেছে সেদেশের ন্যায়বিচার দফতত। আর তার পর থেকেই আলোচনার শীর্ষে রয়েছে বিষয়টি। প্রত্যাশিত ভাবে একাধিক প্রভাবশালী জনপ্রিয় মানুষ দের নাম এপস্টিন ফাইলে উঠে আসায় চরম বির্তকের তৈরি হয়েছে। সেই তালিকায় রয়েছেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্প থেকে শুরু করে ধনকুবের ইলন মাস্ক। এছাড়াও বিল গেটস্, জিম্মি কিম্মেল, বিল কিল্টন, এমনকি প্রিন্স অ্যান্ড্রু-র নামও উল্লেখ আছে এই ফাইলে।
আদালতের নির্দেশে প্রকাশ্যে আসা এই বিপুল নথিতে হাজার হাজার ই-মেইল, ব্যক্তিগত যোগাযোগ, আমন্ত্রণপত্র, ভ্রমণ সংক্রান্ত তথ্য, ছবি এবং বিভিন্ন সামাজিক যোগাযোগের রেকর্ড সামনে এনেছে আমেরিকার ন্যায়বিচার দফতর। তদন্তকারীদের দাবি, এপস্টি্ন ফাইলের বিস্তৃত যোগাযোগের জাল ছিল অত্যন্ত শক্তিশালী ও বহুমাত্রিক। বহু প্রভাবশালী নেতা, কূটনীতিক, শিল্পপতি এবং সেলিব্রিটিদের সঙ্গে তার সামাজিক বা পেশাগত সম্পর্ক ছিল। সেই সূত্রেই নানা সময়ে তাদের নাম তার ব্যক্তিগত ডায়েরি, অতিথি তালিকা, ফ্লাইট রেকর্ড কিংবা ই-মেইল বিনিময়ে উঠে এসেছে। ফলে নতুন করে প্রশ্ন উঠছে এত বিস্তৃত প্রভাব বলয় কীভাবে গড়ে তুলেছিলেন তিনি এবং কারা তার ঘনিষ্ঠ মহলে যাতায়াত করতেন।
নথিতে প্রাক্তন ও বর্তমান রাজনৈতিক ব্যক্তিত্বদের যোগাযোগের উল্লেখ পাওয়া গেছে। পাশাপাশি ব্রিটেনের রাজপরিবারের একাধিক সদস্যের সংযোগের তথ্য সামনে এসেছে। ব্যবসা ও প্রযুক্তি ক্ষেত্রের শীর্ষ ধনকুবের যেমন বিল গেটস্, ইলন মাস্কের নাম আলোচনায় উঠে এসেছে। বিনোদন জগতের পরিচিত মুখদের উপস্থিতির কথাও নথিতে দেখা যাচ্ছে, যাদের কেউ সামাজিক অনুষ্ঠানে, কেউবা ব্যক্তিগত সাক্ষাতে যুক্ত ছিলেন বলে উল্লেখ রয়েছে।
তবে তদন্ত সংস্থাগুলি স্পষ্ট করে জানিয়েছে, এই তালিকায় নাম থাকা মানেই সংশ্লিষ্ট ব্যক্তি কোনও অপরাধে জড়িত এমন সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়। অনেক ক্ষেত্রেই যোগাযোগ ছিল সম্পূর্ণ সামাজিক, আনুষ্ঠানিক বা পেশাগত। তবুও এত প্রভাবশালী ব্যক্তিদের নাম একসঙ্গে উঠে আসায় জনমনে কৌতূহল ও বিতর্ক দুটোই বেড়েছে।

Post Views: 224

Continue Reading

Previous: এপস্টেইন বিতর্ক-আদানি মামলা, চাপে পড়েই বাণিজ্যচুক্তিতে সই, বললেন রাহুল
Next: বাড়ির উঠোনে শোয়ানো বাবার নিথর দেহ! চোখের জল নিয়ে মাধ্যমিক মধুমিতার

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.