Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাড়ির উঠোনে শোয়ানো বাবার নিথর দেহ! চোখের জল নিয়ে মাধ্যমিক মধুমিতার

বাড়ির উঠোনে শোয়ানো বাবার নিথর দেহ! চোখের জল নিয়ে মাধ্যমিক মধুমিতার

Online Desk ফেব্রুয়ারি 3, 2026
Madhumita.jpg

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক! কিন্তু সেই বহু প্রতীক্ষিত দিনেই জীবন নিল সবচেয়ে বড় পরীক্ষা! পরীক্ষা দিতে যাওয়ার মাত্র কয়েকঘণ্টা আগে বাবাকে চিরদিনের মত হারালেন পশ্চিম মেদিনীপুরের সবং-এর মধুমিতা কর। তখনও বাবার মৃতদেহ পড়ে রয়েছে উঠোনে, আর ঘড়ির কাঁটায় টিকটিক করে সময় এগিয়ে আসছে পরীক্ষার হলে যাওয়ার। তাই পিঠে ব্যাগ নিয়ে পরীক্ষা দিতে যায় অসহায় মধুমিতা। যাওয়ার আগে বাবার নিথর দেহ ছুঁয়ে নিল আশীর্বাদ। যে মানুষটার হাত ধরে চলতে শেখা, সেই মানুষটাকেই শেষবারের মত দেখে, পরীক্ষা কেন্দ্রে এগিয়ে যাওয়া। এমনই হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী থাকলেন সবংয়ের সরতা গ্রামের বাসিন্দারা।
সারতা তারকনাথ ইনস্টিটিউশনের ছাত্রী সে। তার পরীক্ষাকেন্দ্র সবংয়ের দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থসাধক শিক্ষাসদন। খবর পেয়েই সকাল সকাল মধুমিতার বাড়িতে পৌঁছে যান সারতা তারকনাথ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয়কুমার বর্মন। তিনিই প্রথম সাহস জোগান মধুমিতাকে। বাবা চেয়েছিলেন, মেয়ে যেন মাধ্যমিকে ভালো ফল করে। সেই স্বপ্ন মধুমিতার চোখের সামনে ভাসিয়ে তোলেন তিনি। চোখের জলে কঠিন সিদ্ধান্ত নেয় মধুমিতা।
বছর ৬৭-র বাদলচন্দ্র কর দীর্ঘদিন ধরেই ডায়াবিটিস-সহ একাধিক বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়। এ দিকে তাঁর ছোট মেয়ে মধুমিতা এ বারের মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষার মাত্র কয়েক ঘণ্টা আগে বাবাকে হারিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েন তিনি। কিন্তু জীবনের ধারা যে কোনো কিছুর জন্যই থেমে থাকে না, সেই শিক্ষাই দিল এই ঘটনা।

Post Views: 146

Continue Reading

Previous: এপস্টিন ফাইলের নথিভুক্ত নাম প্রকাশ করল যুক্তরাষ্ট্রের ন্যায়বিচার দফতর
Next: নয়া দিল্লি কিছু জানায়নি; ভারত-মার্কিন বানিজ্য চুক্তি নিয়ে প্রতিক্রিয়া রাশিয়ার

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.