Skip to content
অক্টোবর 6, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাষ্ট্র
  • সমাজ মাধ্যমে মহাত্মা গান্ধীকে নিয়ে আপত্তিকর ‘রিল’ পোস্ট, সুরাটে গ্রেফতার মহিলা

সমাজ মাধ্যমে মহাত্মা গান্ধীকে নিয়ে আপত্তিকর ‘রিল’ পোস্ট, সুরাটে গ্রেফতার মহিলা

Online Desk অক্টোবর 5, 2026
surat.jpg

ওঙ্কার ডেস্ক: মহাত্মা গান্ধীকে নিয়ে সমাজ মাধ্যমে অবমাননাকর পোস্ট করায় এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি গুজরাটের সুরাটের। ধৃতের বিরুদ্ধে অভিযোগ, মহাত্মা গান্ধীর ছবিযুক্ত ৫০০ টাকার নোট নিয়ে আপত্তিকর আচরণ করেছিলেন তিনি। সুরাট পুলিশ জানিয়েছে, ওই মহিলার নাম সিমরান প্যাটেল। ৪৭ বছর বয়স তাঁর। ইনস্টাগ্রামে ১০ লক্ষ ফলোয়ার রয়েছে। আদাজান এলাকার বাসিন্দা সিমরান গান্ধী জয়ন্তীর আগের দিন, অর্থাৎ ১ অক্টোবর বিকেল ১টা থেকে ৬টার মধ্যে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপত্তিকর ভিডিওটি পোস্ট করেছিলেন।

সুরাট পুলিশ এক্স হ্যান্ডেলে ওই কন্টেন্ট ক্রিয়েটরের গ্রেফতারের বিষয়টি জানিয়েছে। সেখানে একটি ক্লিপ পোস্ট করা হয়—যার প্রথমটিতে তাঁকে টাকার নোটটি নাড়াচাড়া করতে দেখা গিয়েছে এবং দ্বিতীয়টিতে হাতে হাতকড়া পরা অবস্থায় রয়েছেন। পুলিশের পোস্ট করা ভিডিওতে সিমরান ক্ষমা চেয়েছেন তাঁর কাজের জন্য। পুলিশ জানিয়েছে, ধর্মেশ গামি নামে এক সমাজকর্মী সুরাট ক্রাইম ব্রাঞ্চে সিমরান প্যাটেলের ওই রিল সম্পর্কে অভিযোগ জানান। তার পরই পদক্ষেপ নেওয়া হয়। তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ নম্বর ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই ধারাটি ইলেকট্রনিক মাধ্যমে অশ্লীল বিষয় প্রকাশ বা প্রচারের সঙ্গে সম্পর্কিত।

পুলিশের তরফে মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে, এমন কোনও বিষয়বস্তু পোস্ট না করার জন্য। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, ১৭ বছর আগে বিয়ের পর প্যাটেল সুরাটে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ছোট ভিডিও তৈরি ও পোস্ট করে আসছেন। দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন ওই মহিলা।

Continue Reading

Previous: বিয়ের স্বপ্ন নিয়ে ঘরে ফিরেছিলেন, ফিরল লাশ – বাসন্তীতে গুলিতে ঝাঁঝরা পরিযায়ী যুবক
Next: মমতার মেডিক্যাল রিপোর্ট ফাঁস, এবার SSKM-এর তিন চিকিৎসককে আইনি নোটিস প্রাক্তন মুখ্যমন্ত্রীর আইনজীবীর

সম্পর্কিত গল্প

Arnab.jpg

ভারতে জেন আলফা আক্রান্ত নানান মানসিক সমস্যায়, শিশুদের বিকাশের পথ দেখাচ্ছে নেদারল্যান্ডস এবং ডেনমার্ক

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-77.webp

ফের জঙ্গলমহলে দলছুট হাতির তাণ্ডব, স্কুল টোটোয় হামলা! অল্পের জন্য প্রাণে বাঁচল খুদেরা

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-76.webp

পুজোর মুখে যানজট মুক্ত ডায়মন্ড হারবার, ফুটপাত দখলমুক্ত করতে বুলডোজার নামালো পুরসভা

Online Desk অক্টোবর 5, 2026

You may have missed

Arnab.jpg

ভারতে জেন আলফা আক্রান্ত নানান মানসিক সমস্যায়, শিশুদের বিকাশের পথ দেখাচ্ছে নেদারল্যান্ডস এবং ডেনমার্ক

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-77.webp

ফের জঙ্গলমহলে দলছুট হাতির তাণ্ডব, স্কুল টোটোয় হামলা! অল্পের জন্য প্রাণে বাঁচল খুদেরা

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-76.webp

পুজোর মুখে যানজট মুক্ত ডায়মন্ড হারবার, ফুটপাত দখলমুক্ত করতে বুলডোজার নামালো পুরসভা

Online Desk অক্টোবর 5, 2026
suvendu.jpg

সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, দেবীপক্ষেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন প্রায় ১১ হাজার

Online Desk অক্টোবর 5, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.