Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পূর্ব মেদিনীপুরের রায়দা গ্রামে সরকারি আধিকারিককে ঘিরে তুমুল উত্তেজনা,গো ব্যাক শ্লোগান স্থানীয় বাসিন্দাদের

পূর্ব মেদিনীপুরের রায়দা গ্রামে সরকারি আধিকারিককে ঘিরে তুমুল উত্তেজনা,গো ব্যাক শ্লোগান স্থানীয় বাসিন্দাদের

Online Desk অক্টোবর 30, 2024
bochosa.png

প্রদীপ মাইতি,ওঙ্কার বাংলাঃ মালদার পর এবার পূর্ব মেদিনীপুরে রাজ্য সরকারি আধিকারিককে ঘিরে বিক্ষোভ। গো ব্যাক স্লোগান দেখালেন পূর্ব মেদিনীপুরের রায়দা গ্রামের বাসিন্দারা। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে।
মালদার পর এবার পূর্ব মেদিনীপুর। আবাসের সমীক্ষা দলকে ঘিরে বিক্ষোভ – গো ব্যাক শ্লোগান। তুমুল উত্তেজনা এগরায়। ব্লকের সার্ভের টিমে থাকা খোদ রাজ্য সরকারি আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী।পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের রায়দা গ্রামের ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার বিকেলে রায়দাতে সার্ভে করতে এসেছিলেন এগরা ১ ব্লকের খাদ্য ও সরবরাহ দফতরের আধিকারিকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
গ্রামবাসীদের অভিযোগ, ঘরের বিছানার মধ্যে ঢুকে ঐ খাদ্য সরবরাহ দফতরের আধিকারিক সবকিছু জিনিস খতিয়ে দেখে ছবি তুলছেন। পাশাপাশি তিনি গ্রামে ঘুরে বেছে বেছে ঘর সার্ভে করছেন। কিন্তু প্রকৃত প্রাপকেরা বঞ্চিত থাকছেন বলে দাবি গ্রামবাসীদের। এ নিয়েই সরকারি আধিকারিকের সঙ্গে বচসার সূত্রপাত বাধে। কার্যত, ঐ সরকারি আধিকারিককে ঘিরে বেশ কিছুক্ষণ ধরে চলে তুমুল বিক্ষোভ। অবশেষে মারমুখী হয় উত্তেজিত জনতা। এলাকাবাসীর দাবি, ব্লকের খাদ্য সরবরাহ দফতরের আধিকারিক কারোর মদতে পক্ষপাতিত্ব মূলক আচরণ করছে। যেটা সম্পূর্ণ বেআইনি। অবশেষে রায়দা গ্রামের স্থানীয় পঞ্চায়েত সদস্য রবীন্দ্রনাথ দাসের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। রবীন্দ্রনাথবাবু ঐ আধিকারিককে উত্তেজিত জনতার কাছ থেকে বার করে পরিস্থিতি সামাল দেন। স্থানীয় পঞ্চায়েত সদস্য রবীন্দ্রনাথ দাস জানিয়েছেন, “সার্ভে অনুযায়ী যাদের নাম ছিল তাদের প্রত্যেককে ঘর দিতে হবে। এখানে যারা প্রকৃত উপভোক্তা তাদের বঞ্চিত করতে চাইছে কিছু সরকারি আধিকারিক। আমরা মানুষের কাছে দায়বদ্ধ। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আবাস যোজনার ঘরের জন্য সার্ভে হচ্ছে। আমরা ঐ সরকারি আধিকারিকের পক্ষপাতিত্ব মূলক আচরণ বিরুদ্ধে বিডিও ‘র কাছে লিখিত অভিযোগ জানাবো”

Post Views: 85

Continue Reading

Previous: ফের বিতর্ক পাক ক্রিকেটে, চাকরি ছাড়লেন বিশ্বকাপজয়ী কোচ কার্স্টেন
Next: হায়দরাবাদকে হালকাভাবে নিচ্ছেন না মোলিনা

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.