Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মহারাষ্ট্রের উপকূলে রহস্যজনক নৌকা, কোন দেশের ? খতিয়ে দেখছে উপকূলরক্ষী

মহারাষ্ট্রের উপকূলে রহস্যজনক নৌকা, কোন দেশের ? খতিয়ে দেখছে উপকূলরক্ষী

Online Desk জুলাই 7, 2025
Boat.jpg

ওঙ্কার ডেস্ক : মহারাষ্ট্রের সমুদ্র উপকূলের কাছে হঠাৎই ভেসে আসা নৌকা নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নড়েচড়ে বসে আরব সাগরের উপকূলে রক্ষী বাহিনী। তবে এই রহস্যজনক নৌকাটি কোন দেশের তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে উপকূল রক্ষীবাহিনী।

রবিবার নৌকাটিকে হঠাৎই ভেসে আসতে দেখা যায় মহারাষ্ট্রের রায়গড় জেলার রেভদণ্ড উপকূলে। রেভদণ্ডের অনতিদূরে থাকা কোরলাই উপকূল থেকে নৌকাটি দুই নটিক্যাল মাইল দূরে রয়েছে বলে জানিয়েছে উপকূলরক্ষী বাহিনী। রহস্যজনক নৌকাটির খবর ছড়িয়ে পড়তেই সতর্ক হয় স্থানীয় পুলিশ। উপকূল এলাকায় হাজির হয় পুলিশ, বম্ব স্কোয়াড, কুইক রেসপন্স টিম এবং উপকূলরক্ষী বাহিনীর সদস্যেরা। রায়গড়ের পুলিশ অবশ্য নৌকাটির কাছে যেতে চেয়েছিলেন। কিন্তু আবহাওয়ার এতটাই প্রতিকূল ছিল যে নৌকাটির কাছে যাওয়া সম্ভব হয়নি। তবে রহস্যজনক নৌকাটিতে কেউ আছে বলে মনে করছে না উপকূলরক্ষীরা। প্রতিকূল আবহাওয়ার কারণে ভারতের জলসীমানায় সেটি ঢুকে পড়েছে বলে অনুমান করা হচ্ছে। যদিও বিষয়টিকে হেলাফেলা মনে করছে না উপকূল রক্ষীবাহিনী। পুলিশও এ বিষয়ে নিশ্চিত হতে চাইছে। তাই রায়গড়ের উপকূলবর্তী এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। যে কোনও রকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

পুলিশ ও উপকূলরক্ষীদের তৎপরতা দেখে অতীতের অভিজ্ঞতা উঠে আসছে। ২০০৮ সালের নভেম্বরে মুম্বইয়ে হামলার আগে আরব সাগরে মাছ ধরার নৌকায় ভারতে এসেছিল জঙ্গিরা। তার খেসারত দিতে হয়েছিল মুম্বইকে। সে বিস্ফোরণের কথা এখনও আতঙ্কিত করে আরব উপকূলকে বাসিন্দাদের।

Post Views: 160

Continue Reading

Previous: দীপিকা পাডুকনের ৮ ঘণ্টা কাজ করা নিয়ে কী বললেন রশ্মিকা মন্দানা?
Next: বিহারের ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে মামলার শুনানি বৃহস্পতিবার, কমিশনকে নোটিস

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.