Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দীপিকা পাডুকনের ৮ ঘণ্টা কাজ করা নিয়ে কী বললেন রশ্মিকা মন্দানা?

দীপিকা পাডুকনের ৮ ঘণ্টা কাজ করা নিয়ে কী বললেন রশ্মিকা মন্দানা?

Online Desk জুলাই 7, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: পেশা এবং ব্যক্তিজীবনের যথাযথ ভারসাম্য রক্ষা করতে কাজের সময় বেঁধে দেওয়ার দাবিতে দীপিকা পাড়ুকোনের সরব হয়েছিলেন। মা হওয়ার পর নিজের উজ্জ্বল কেরিয়ারকে অগ্রাধিকারের তালিকা থেকে সরিয়ে কিছুটা কম জায়গা দিতে রাজি তিনি। বিগ বাজেটের ছবি থেকে বাদ পড়াও মেনে নিয়েছেন সাদরে। তবে নির্দিষ্ট সময় কাজের কথা বলে বলিউড অভিনেত্রী যে দাবি তুললেন, তা নিঃসন্দেহে বড় চর্চার বিষয়। অনেকেই তাঁর পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন। এবার এনিয়ে মুখ খুললেন বি-টাউনের প্রায় নতুন সদস্য রশ্মিকা মন্দানা। তবে দক্ষিণী নায়িকার গলায় শোনা গেল অন্য সুর। তাঁর দাবি, ”আট নয়, সিনেমার স্বার্থে ১২ ঘণ্টাও কাজ করতে পারেন তিনি।”
সম্প্রতি এক সাক্ষাৎকারে রশ্মিকাকে কাজের সময়সীমা নিয়ে প্রশ্ন করা হয়। বছর খানেক আগেই বলিউডে ডেবিউ হয়েছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই নায়িকার। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের স্ত্রীর ভূমিকায় নজর কেড়েছেন রশ্মিকা।
সাম্প্রতিক বিতর্ক সেই সন্দীপ রেড্ডি ভাঙ্গার আপকামিং সিনেমা ‘স্পিরিট’ নিয়ে। এখানে নায়িকা চরিত্রে কাজ করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। কিন্তু মেয়ে দুয়ার জন্মের পর কাজে ফিরে দীপিকা জানান, তিনি ৮ ঘণ্টার বেশি শুটিং করবেন না। এই মুহূর্তে তাঁর কাছে মেয়েকে বড় করাই অগ্রাধিকার।
দীপিকার এই দাবি এখন বলিউডে আলোচনার শিখরে। রশ্মিকা মন্দানাও মন্তব্য করেছেন সেবিষয়ে। তবে ৮ ঘণ্টা কাজের সমর্থনে নয়, বরং সমালোচনায়। এক সাক্ষাৎকারে তাঁর বক্তব্য, ”গোটা দেশ এই নিয়ে আলোচনা করছে। কিন্তু কাজের সময় অনেক কিছুর ওপরে নির্ভর করে। আমি অনেক ইন্ডাস্ট্রিতে কাজ করেছি – তেলুগু, কন্নড়, তামিল। সেখানে আমি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, আটঘণ্টা কাজ করতাম। কিন্তু হিন্দি ছবিতে সকাল ৯ টা থেকে রাত ৯টা অবদি কাজ করতে হয়েছে। আমি তাতে অসুবিধা হয়নি।
আসলে, দীপিকার দাবি এমনই যা নিয়ে আলোচনা তো বটেই, বিতর্কেরও যথেষ্ট অবকাশ রয়েছে। দীপিকার সমর্থনে এগিয়ে এসেছেন বহু পুরুষ সহকর্মী। কিন্তু রশ্মিকা বোঝালেন, কাজের মোটেই কোনও নির্দিষ্ট সময় থাকার দরকার নেই।

Post Views: 248

Continue Reading

Previous: আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে গর্বের হাসি, ইতিহাস গড়ছেন ভারতের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা
Next: মহারাষ্ট্রের উপকূলে রহস্যজনক নৌকা, কোন দেশের ? খতিয়ে দেখছে উপকূলরক্ষী

সম্পর্কিত গল্প

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.