Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • Uncategorized
  • ২০২৪-এ বিজেপি হারলে কংগ্রেসে যাচ্ছেন শুভেন্দু অধিকারী ?

২০২৪-এ বিজেপি হারলে কংগ্রেসে যাচ্ছেন শুভেন্দু অধিকারী ?

Online Desk জুলাই 13, 2023
suvendu.png

ওঙ্কার অনলাইন ডেস্ক :  ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে জেলায় জেলায় বিজেপি সেভাবে রুখে দাঁড়াতে না পারলেও, পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী একাই লড়ে গিয়েছেন। অন্যান্য জায়গায় জেলা পরিষদে বিজেপি যেখানে কার্যত দাঁড়াতেই পারেনি সেখানে পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারী জেলা পরিষদে ১৯টি আসন দখল করেছেন।

বিজেপির অন্দরমহলের খবর, শুভেন্দু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মতিগতি সম্পর্কে ভিতরে ভিতরে সন্দিহান। সোজাসাপ্টা ভাবে বললে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বিজেপির সঙ্গে সমঝোতায় পৌঁছে যান, তাহলে তৃণমূলের সঙ্গে টিম মোদির কোন গোপন বোঝাপড়া হয়ে যাওয়া অসম্ভব নয়। সিপিএম ও কংগ্রেস শিবির থেকে ইতিমধ্যে প্রকাশ্যেই ইঙ্গিত দেয়া হচ্ছে, মহারাষ্ট্র মডেলে এখানেও “ভাইপো”র সন্ধান চলছে।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করবার উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই প্রকাশ্যে বলেছেন, আমার একমাত্র লক্ষ্য মমতা ব্যানার্জিকে বাংলার মসনদ থেকে সরানো। তিনি এটাও বলেছেন, প্রয়োজনে দলীয় পতাকা সরিয়ে রেখে বৃহত্তর জোট গঠন করতে হবে।

রাজনীতির মারপ্যাঁচ বোঝা লোকজনের বক্তব্য, শুভেন্দুর এটা কথার কথা নয়। দিল্লি নেতৃত্বকে শুভেন্দু মমতার বিরুদ্ধে আপোষহীন লড়াই এর পথে রাখতে চান বলেই বারবার বলে যাচ্ছেন দিল্লি কি করবে জানিনা। আমি মমতার বিরুদ্ধে আমার লড়াই চালিয়ে যাব।

কিন্তু পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতির পরিসরে সিপিএম কংগ্রেস নতুন করে উঠে আসতেই আর এস এস শিবির সক্রিয় উঠেছে। আরএসএস আগেই জানিয়ে দিয়েছে, রাজ্যে তৃণমূল ক্ষমতায় থাকলেও অসুবিধা নেই। কিন্তু
কোনভাবেই যেন বাম-কংগ্রেস ক্ষমতায় না উঠে আসে।

এই দোলাচল পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী শিবিরের আশঙ্কা মোদি-অমিত শাহরা ২০২৪-এ যদি মনে করেন পশ্চিমবাংলায় বিজেপি আশানুরূপ ফল করতে পারবেনা, তাহলে মমতার সঙ্গে বিজেপি নতুন করে সমঝোতায় যেতে পারে। বিনিময়ে মমতা ব্যানার্জিরা, রাহুল, তেজস্বী, নীতিশ, ইয়েচুরিদের, ফ্রন্ট থেকে বেরিয়ে গিয়ে আগামী লোকসভা নির্বাচনের মুখে একটা তৃতীয় ফ্রন্ট খাড়া করে দেবেন।

শুভেন্দুর পক্ষে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় থাকলে চট করে বিজেপি ছাড়া সম্ভব নয়। কারণ সারদা নারোদার মত মামলাগুলো এখনও আদালতে ঝুলছে। যে কোন সময় ওই দুর্নীতি সংক্রান্ত মামলাগুলো শুভেন্দুর মাথাব্যাথার কারন হয়ে উঠতে পারে।

কিন্তু যদি দেখা যায়, রাজ্যে মমতার সঙ্গে কংগ্রেস-বাম কোন নির্বাচনী সমঝোতা করলো না এবং লোকসভা নির্বাচনে মোদী বিরোধী ফ্রন্ট দিল্লিতে ক্ষমতায় চলে এলো, সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর কংগ্রেসে ফেরত যাওয়ার সম্ভাবনা প্রবল।

কারণ তখন কেন্দ্রীয় ক্ষমতা কংগ্রেসের নিয়ন্ত্রনে থাকবে। আর মনে রাখতে হবে তৃণমূল তৈরি হওয়ার অনেক পরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন শুভেন্দু অধিকারী। কংগ্রেসের সঙ্গে তার পুরনো একটা সক্ষতা রয়েছ্তা।

যদি এরকম ঘটে তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ২০২৬ সালের নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী অধীর চৌধুরী মহম্মদ সেলিমদের জোটের অন্যতম সম্ভাবনা দেখা দেবে।

Post Views: 81

Continue Reading

Previous: বিরোধীদের অভিযোগ খতিয়ে দেখে ফের গ্রাম পঞ্চায়েতের ২০টি বুথে ভোটের সিদ্ধান্ত কমিশনের
Next: বাসন্তীতে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম

সম্পর্কিত গল্প

muttaqi.jpg

বৃহস্পতিবার ভারত সফরে আসছেন তালিবানশাসিত আফগানিস্তানের বিদেশমন্ত্রী

Online Desk অক্টোবর 3, 2025
WhatsApp-Image-2025-06-04-at-1.37.20-PM.jpeg

সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের

Online Desk জুন 4, 2025
vhnjx

শুক্রবার ডিএ মামলার শুনানিতে ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Online Desk মে 16, 2025

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.