Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিজেপি প্রার্থী আশীষ ঘোষের হয়ে শুভেন্দু অধিকারীর ভোট প্রচার

বিজেপি প্রার্থী আশীষ ঘোষের হয়ে শুভেন্দু অধিকারীর ভোট প্রচার

Online Desk জুন 17, 2025
SUVENDU-PRACHAR.png

নিজস্ব প্রতিনিধি , নদীয়া : কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী আশীষ ঘোষের প্রচারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী উনিশে জুন নদীয়ার কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন। উপনির্বাচনকে কেন্দ্র করে চলছে জোর কদমে ভোট প্রচার।
১৯ শে জুন কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন। ইতিমধ্যে নির্বাচনী প্রচার জমজমাট কালীগঞ্জে। সোমবার সন্দেশখালীর রেখা পাত্রকে সঙ্গে নিয়ে কালীগঞ্জে নির্বাচনী প্রচারে আসেন শুভেন্দু অধিকারী। কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপির প্রার্থী আশীষ ঘোষের সমর্থনে এদিন পলাশী হাসপাতাল মাঠ থেকে পলাশী রেলগেট পর্যন্ত একটি পদযাত্রা করে সেখানেই একটি জনসভা করেন রাজ্যের বিরোধী দলনেতা।
নির্বাচন হতে আর মাত্র কয়েকদিন তার আগে জোর কদমে প্রচার চালাতে শুভেন্দু অধিকারীর পাশাপাশি কালীগঞ্জে সভা করার কথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কালিগঞ্জ বিধানসভার অন্তর্গত পলাশীতে নারী সম্মান যাত্রার আয়োজন করে বিজেপি। সেখানেই পা মেলান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই পদ যাত্রার মধ্যে দিয়ে আবারো রাজ্যের মুখ্যমন্ত্রী কে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারী। শুধু তাই নয় আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। এই নারী সম্মান যাত্রায় বিরোধী দল নেতার সাথে অংশগ্রহণ করেন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের বিজেপি প্রার্থী আশীষ ঘোষ।
পাশাপাশি কয়েকশো কর্মী সমর্থকও একই সাথে পা মেলায় এই পদযাত্রায়। গত দুদিনে বিজেপির হেভি ওয়েট নেতা-নেত্রীদের দিয়ে প্রচার শুরু করে দিয়েছে। আগামী ১৯ শে জুন বিধানসভার উপনির্বাচন, শেষ প্রচারের ঝড় বয়ে যাচ্ছে ওই বিধানসভায়। পথসভা থেকেই শুভেন্দু কালীগঞ্জের সাধারণ মানুষকে জানান আপনারাই ঠিক করে নেবেন এই চোর সরকারকে পুনরায় আনবেন কিনা। এদিন সমস্ত বর্ণের মানুষকে এক হয়ে কালীগঞ্জ উপনির্বাচনে পদ্মফুল চিহ্নে ভোট দেয়ার আবেদন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Post Views: 218

Continue Reading

Previous: বসিরহাট তৃণমূল কর্মী তথা ব্যবসায়ীকে খুনের ঘটনায় গ্রেফতার চার , দুষ্কৃতীদের আদালতে পেশ করল পুলিশ ।
Next: পঞ্চায়েত সদস্যকে কোপ, কাকদ্বীপে উত্তেজনা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.