Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শুভেন্দুর পোস্টার ছিঁড়ে অভিষেকের পোস্টার লাগানোর অভিযোগ

শুভেন্দুর পোস্টার ছিঁড়ে অভিষেকের পোস্টার লাগানোর অভিযোগ

Online Desk মার্চ 8, 2024
SUVENDU.pngv_.png

দক্ষিণ চব্বিশ পরগনা, বাবলু প্রামানিক : লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে। দিনক্ষণ ঘোষণা না হলেও জেলায় জেলায় কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছে শাসকদল। জোরকদমে জনসংযোগে নেমেছে বিরোধী দলগুলিও। এদিকে ভোট যত এগিয়ে আসছে ততই পাল্লা দিয়ে বাড়ছে আক্রমণ-প্রতি আক্রমণ। এর মধ্যেই এবার রাজনীতির পারদ চরমে উঠেছে বিষ্ণুপুর থানা এলাকায়। অভিযোগ, রাতের অন্ধকারে জয়রামপুর খগড়েশ্বরধাম মন্দিরের কাছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাট আউট ছবি ছিঁড়ে সেখানে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ও দলীয় পতাকা লাগিয়ে দেয়। এছাড়াও, বিজেপি কর্মীদের ফোন করে শুভেন্দু অধিকারীর কাট আউট ছবি সরিয়ে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়। বিজেপি কর্মীদের অভিযোগ, নব কুমার বেতাল ও শওকত মোল্লার নেতৃত্বে এবং গোপাল চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে শুভেন্দু অধিকারীর ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে।

যদিও এই অভিযোগ অস্বীকার করে জয়রামপুর মেলা কমিটির সম্পাদক গোপাল চট্টোপাধ্যায় বলেন, বিজেপি রাজনীতি করছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কোনও ভূমিকা নেই।

এই ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন বিষ্ণুপুর থানার আধিকারিক সহ পুলিশ কর্মীরা। তবে এখনও পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি। কে ছিঁড়ল শুভেন্দুর পোস্টার? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এলাকার ওলিতে গলিতে।

Post Views: 73

Continue Reading

Previous: শনিবার শিলিগুড়িতে সভা প্রধানমন্ত্রী
Next: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গড়ে পদ্ম ফোটেনি কখনো

সম্পর্কিত গল্প

KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026
sacfacf.jpg

ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

Online Desk মার্চ 9, 2026
CHANDRIMA-GYANEHS.jpg

এক দফায় ভোটের দাবি বিজেপি সিপিএমের, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, দাবি তৃণমূলের

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.