Skip to content
অক্টোবর 3, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভুয়ো ডাক্তার রুখতে কড়া স্বাস্থ্যভবন, বেসরকারি হাসপাতালে নিয়োগের আগে বাধ্যতামূলক কাউন্সিল-যাচাই

ভুয়ো ডাক্তার রুখতে কড়া স্বাস্থ্যভবন, বেসরকারি হাসপাতালে নিয়োগের আগে বাধ্যতামূলক কাউন্সিল-যাচাই

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-37.webp

রাজ্যের বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে ভুয়ো চিকিৎসকদের দৌরাত্ম্য ঠেকাতে এবার কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই স্বাস্থ্যভবন থেকে জারি হল চার দফা নতুন নির্দেশিকা।

স্বাস্থ্য পরিষেবা অধিকর্তা স্বপন সোরেন স্বাক্ষরিত ওই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, এখন থেকে কোনও বেসরকারি প্রতিষ্ঠান রাজ্য মেডিক্যাল কাউন্সিলে চিকিৎসকের নাম ও রেজিস্ট্রেশন নম্বর যাচাই না করে নিয়োগ করতে পারবে না। ২০১৭ সালের ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইনের ৭(৪) ধারা মেনে সমস্ত নথি খতিয়ে দেখা বাধ্যতামূলক।

ভুয়ো চিকিৎসক চিহ্নিত করতে সরকার কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চেয়েছিল হাইকোর্ট। তারই প্রেক্ষিতে ২ অক্টোবরের মধ্যে সমস্ত হাসপাতালের কাছে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্যভবন। বিষয়টিকে ‘অত্যন্ত জরুরি’ বলে উল্লেখ করা হয়েছে।

*নতুন নির্দেশিকায় কী কী বলা হয়েছে?*

১. নতুন কোনও চিকিৎসককে নিয়োগের আগে তাঁর রেজিস্ট্রেশন বাধ্যতামূলকভাবে যাচাই করতে হবে।
২. বৈধ রেজিস্ট্রেশন ছাড়াই অনেকে নিজেদের ডাক্তার বলে প্র্যাকটিস করছেন, যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন। এই প্রবণতা রুখতে সমস্ত লাইসেন্সিং কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে।
৩. কোনও ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা বা চিকিৎসা করার অধিকার নিয়ে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করে তা যাচাই করতে হবে।
৪. ভুয়ো পরিচয়ে চিকিৎসা করছেন এমন কাউকে চিহ্নিত করা গেলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে।

স্বাস্থ্যভবনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের সংগঠন। সংগঠনের সম্পাদক রাজীব পাণ্ডে বলেন, “ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে আমরাই প্রথম সরব হয়েছিলাম। আমরা সজাগ আছি, যোগ্যতা নেই এমন কাউকে নিয়োগ করব না। কিন্তু শুধু আমাদের সতর্ক করলে হবে না, মেডিক্যাল কাউন্সিলের ব্যবস্থাপনাতেও পরিবর্তন দরকার। সেখানেই তো এত ভুয়ো ডাক্তার তৈরি হয়েছে। যারা এর জন্য দায়ী, তাদের বিরুদ্ধেও সরকারকে পদক্ষেপ করতে হবে।”

একই সুর পশ্চিমবঙ্গ ডক্টরস ফোরামের সভাপতি কৌশিক চাকীর গলাতেও। তাঁর প্রশ্ন, কাউন্সিলের ভিতরেই যদি দুর্নীতি থাকে তাহলে স্বচ্ছতা আসবে কীভাবে? প্রসঙ্গ টেনেছেন আরজি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ অভীক দে-র। সম্প্রতি অভীকের ট্রেনি রিজার্ভ পোস্ট বাতিল করেছে সরকার, কিন্তু নির্দেশিকায় তাঁর নাম উল্লেখ করা হয়নি।

কৌশিকবাবুর বক্তব্য, “অভীক দে নিজে মেডিক্যাল কাউন্সিলের সদস্য ছিলেন। তাঁর সার্ভিস কোটার নথি জাল, তা প্রমাণিত। কাউন্সিলের মধ্যেই এমন ব্যক্তি থাকলে পুরো ব্যবস্থাটাই প্রশ্নের মুখে পড়ে। সরকারকে আরও বলিষ্ঠ পদক্ষেপ করতে হবে এবং সদিচ্ছা প্রমাণ করতে হবে।”

Continue Reading

Previous: ঘরেই তৈরি করে ফেলুন লোভনীয় রসমালাই
Next: সম্পাদকীয়

সম্পর্কিত গল্প

New-Project-44.webp

আবাস, উজ্জ্বলা থেকে কিষাণ সম্মান নিধি, এক ছাদের তলায় একাধিক পরিষেবা, উখড়ায় ‘সেবা সেতু’

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-45.webp

অন্নপূর্ণা বিতর্কে তাণ্ডব! সেবা সেতু প্রকল্পে চেয়ার ভাঙচুরের অভিযোগ! জেলায় জেলায় ক্ষোভ মহিলাদের

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-46.webp

দুর্গাপুরে এবার অযোধ্যার রাম মন্দির, ব্যবস্থাপনা খতিয়ে দেখতে মণ্ডপ পরিদর্শনে জেলার পুলিশ কমিশনারেট

Online Desk অক্টোবর 2, 2026

You may have missed

WhatsApp-Image-2026-10-02-at-5.53.51-PM.jpeg

সাম্বা আবেগ থাকলেও ঐতিহাসিক ম্যাচে টিকিট বিক্রি তলানিতে

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-44.webp

আবাস, উজ্জ্বলা থেকে কিষাণ সম্মান নিধি, এক ছাদের তলায় একাধিক পরিষেবা, উখড়ায় ‘সেবা সেতু’

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-45.webp

অন্নপূর্ণা বিতর্কে তাণ্ডব! সেবা সেতু প্রকল্পে চেয়ার ভাঙচুরের অভিযোগ! জেলায় জেলায় ক্ষোভ মহিলাদের

Online Desk অক্টোবর 2, 2026
New-Project-46.webp

দুর্গাপুরে এবার অযোধ্যার রাম মন্দির, ব্যবস্থাপনা খতিয়ে দেখতে মণ্ডপ পরিদর্শনে জেলার পুলিশ কমিশনারেট

Online Desk অক্টোবর 2, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.