Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ৬ কোটি টেলি-পরামর্শ, নজির তৈরি করল মমতা সরকারের ‘স্বাস্থ্যইঙ্গিত’

৬ কোটি টেলি-পরামর্শ, নজির তৈরি করল মমতা সরকারের ‘স্বাস্থ্যইঙ্গিত’

Online Desk জুলাই 2, 2025
mamata-sized.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: টেলি মেডিসিন পরিষেবায় নজির তৈরি করল পশ্চিমবঙ্গ সরকার। করোনার সময় চালু হওয়া টেলি মেডিসিন পরিষেবায় এখনও পর্যন্ত ৬ কোটি পরামর্শ দেওয়া হয়েছে। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে এ কথা জানান রাজ্যের প্রশাসনিক প্রধান।

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘গর্বের সঙ্গে জানাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগের একটি অনন্য টেলিমেডিসিন উদ্যোগ ‘স্বাস্থ্যইঙ্গিত’, ২০২১ সালের আগস্টে শুরু হওয়ার পর থেকে ৬ কোটি টেলি পরামর্শ প্রদানের মাধ্যমে আরও একটি মাইলফলক অর্জন করেছে।’

রাজ্যের বিভিন্ন জেলায় এই পরিষেবা পাওয়া যাচ্ছে। বর্তমানে ১০ হাজার স্বাস্থ্য কেন্দ্রে এই পরিষেবা মিলছে। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে আরও লেখেন, ‘বর্তমানে এই পরিষেবাটি ১০,০০০ এরও বেশি সুস্বাস্থ্য কেন্দ্রে উপলব্ধ, যা রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা সহজ করে তুলেছে। এমনকি এই উদ্যোগের ফলে প্রত্যন্ত অঞ্চলে নিউরোলজি, নেফ্রোলজি, কার্ডিওলজি, অনকোলজি, পেডিয়াট্রিক্সের বিশেষ পরিষেবাও পাওয়া যাচ্ছে। এই মাইলফলক দিবসে, আমি ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল কর্মীদের পাশাপাশি এই অনন্য উদ্যোগের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানাই।’

করোনার সময় ২০২১ সালে এই পরিষেবা চালু হওয়ার পর বহু মানুষ উপকৃত হয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে রাজ্যের বহু সাধারণ মানুষ উপকৃত হয়েছেন। উল্লেখ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের একাধিক প্রকল্প আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃত পেয়েছে। যার মধ্যে অন্যতম কন্যাশ্রী প্রকল্প। ‘স্বাস্থ্যইঙ্গিত’ পরিষেবা আবার নয়া নজির তৈরি করায় তাই গর্বিত মুখ্যমন্ত্রী।’

Post Views: 181

Continue Reading

Previous: তিন দশক পর ঘানা সফরে ভারতের প্রধানমন্ত্রী, যাবেন আরও ৪ দেশে
Next: মাসির বাড়িতে মহানন্দে দিন কাটছে জগন্নাথ দেব

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.