Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এনআইএ হেফাজতে লেখালিখি করে ও নামাজ পড়ে সময় কাটছে রানার

এনআইএ হেফাজতে লেখালিখি করে ও নামাজ পড়ে সময় কাটছে রানার

Online Desk এপ্রিল 16, 2025
20250408_105615.jpg

ওঙ্কার ডেস্ক: ২৬/১১ হামলার অন্যতম চক্রী রানাকে নিজেদের হেফাজতে পেয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বর্তমানে তিনি দিল্লির এনআইএ দফতরে বন্দি রয়েছেন। মুম্বই হামলা সংক্রান্ত বিষয়ে প্রতিদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পাশাপাশি রানা নিজের মত রয়েছেন বলে সূত্রের খবর।

সূত্র মারফত জানা গিয়েছে, জেলের মধ্যে নিষ্ঠার সঙ্গে নামাজ পড়ছেন মুম্বই হামলার এই চক্রী। সেই সঙ্গে করছেন লেখালিখিও। তদন্তকারীদের সূত্রে খবর, ২৪ ঘণ্টা কড়া নজরদারিতে রাখা হয়েছে রানাকে। তাঁকে অন্তত ৮ থেকে ১০ ঘণ্টা জেরা করা হচ্ছে প্রতিদিন। তবে জানা গিয়েছে, বিশেষ খাবার খাওয়ার জন্য কোনও আবদার করছেন না রানা। অন্য বন্দিদের যে খাবার দেওয়া হচ্ছে, সেই খাবারই তিনি খাচ্ছেন। দু দিন অন্তর তাঁর শারীরিক পরীক্ষা করা হচ্ছে। তাঁর আইনজীবীর সঙ্গে দেখা করার অনুমতিও দেওয়া হয়েছে।

ইতিমধ্যে রানাকে জেরা করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন গোয়েন্দারা। ২৬/১১ হামলার অন্যতম চক্রী ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে রানার কেমন সম্পর্ক, কী ভাবে দুজনের পরিচয় হল, সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয় হেডলির সঙ্গে রানার ফোনালাপও বিশ্লেষণ করে দেখছেন গোয়েন্দারা। দুই চক্রীর কথোপকথনে দুবাইয়ের এক ব্যক্তির কথা উঠে এসেছিল। সেই ব্যক্তি পাকিস্তানের কোনও সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নাকি কোনও জঙ্গি গোষ্ঠীর সদস্য তা এখনও স্পষ্ট নয়। তৃতীয় ওই ব্যক্তির পরিচয় কী তা জানার চেষ্টা করছেন এনআইএ আধিকারিকরা।

Post Views: 66

Continue Reading

Previous: ১৭ই এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর
Next: নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব মহুয়া, প্রশান্ত

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.