Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • তামিলনাড়ুতে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ৪১, চলছে দায় ঠেলাঠেলি

তামিলনাড়ুতে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ৪১, চলছে দায় ঠেলাঠেলি

Online Desk সেপ্টেম্বর 29, 2025
20250929_112857.jpg

ওঙ্কার ডেস্ক: তামিলনাড়ুর কারুরে অভিনেতা তথা রাজনীতিক বিজয়ের সমাবেশে শনিবার পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪১। চল্লিশ জনের বেশি মানুষের মৃত্যুর পর নিরপেক্ষ তদন্তের দাবিতে ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছে বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগম। এই আবহে এই দুর্ঘটনার জন্য টিভিকে এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হল তামিলনাড়ুর শাসকদল ডিএমকে। মর্মান্তিক এই ঘটনার পর শুরু হয়েছে রাজনৈতিক দায় ঠেলাঠেলি।

অভিনেতা বিজয়কে এই ঘটনায় গ্রেফতার করা হবে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে এ বিষয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন জানিয়েছেন, রাজনৈতিক ভাবনায় চালিত হয়ে তিনি কোনও প্রশ্নের উত্তর দিতে চান না। তিনি জানিয়েছেন, তদন্ত কমিটির দেওয়া রিপোর্টের ভিত্তিতেই রাজ্য প্রশাসন যা পদক্ষেপ করার করবে। তবে সূত্রের খবর, সুযোগ থাকা সত্ত্বেও এখনই বিজয়কে গ্রেফতার করতে চায় না তামিলনাড়ু সরকার। কারণ তা করা হলে বিজয়ের দিকে সহানুভূতি দেখিয়ে সমর্থন বাড়তে পারে মানুষের। আপাতত তাই আদালত কী নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে রয়েছে ডিএমকে।

প্রসঙ্গত, পদপিষ্টের ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছে তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি সভাপতি কে আন্নামালাই। পদ্ম শিবিরের তরফে গোটা ঘটনার জন্য ডিএমকে প্রশাসনের গাফিলতিকেই দায়ী করা হয়েছে।অন্য দিকে টিভিকে-র দাবি, হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, পুলিশের লাঠি চালানো এবং পাথর ছোড়াছুড়ি শুরু হওয়ার কারণেই এই পদপিষ্টের ঘটনা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

Post Views: 77

Continue Reading

Previous: বিতর্কের মধ্যেই শেষ হল এশিয়া কাপ; পাকিস্তানী নাকভির হাত থেকে কাপ না নিয়েই জয় উদযাপন ভারতীয় দলের
Next: আইসিসির কাছে পাকিস্তানের নামে অভিযোগ করবে বিসিসিআই

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.