প্রদীপ মাইতি,পূর্ব মেদিনীপুর:ভোট যতই এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচার, সঙ্গে বাড়ছে রাজনৈতিক তরজা ও। বিজেপি – তৃনমূল ও কংগ্রেস – বাম জোট তিনটি প্রধান রাজনৈতিক দলই দাবি করছে তারাই শুধু ময়দানে একাই মর্যাদার সঙ্গে লড়াই করছে ,আর অন্যেরা তলে তলে জোট করছে।সেই মতোই পাশকুড়ার জনসভা থেকে তমলুকের সিপিএম প্রার্থী সায়ন বন্দোপাধ্যায় কে কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন রাজ্যে বামফ্রন্টের নেতারা যতোই তৃনমূলের বিরোধিতা করুন না কেনো।তাদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মমতা বন্দোপাধ্যায়ের গোপন সমঝোতা রয়েছে।তার দিল্লিতে একসঙ্গে গল্প করেন,খাওয়া দাওয়া ও চলে।এবার শুভেন্দুর সেই মন্তব্যের পালটা দিলেন সায়ন বন্দোপাধ্যায়। সায়ন সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন হেমন্ত শর্মা ও কেজরিওয়াল কে গ্রেফতার করা হলেও মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায় কে এখনো গ্রেফতার করেনি ইডি।তার কারণ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মমতা বন্দোপাধ্যায়ের গোপন সমঝোতা রয়েছে।উল্লেখ্য শুধু তমলুক লোকসভা কেন্দ্রই নয় ,বাম ও বিজেপির এই তরজা শুরু হয়েছে রাজ্য জুড়ে,যা নিয়ে সরগরম বাংলার ভোট ময়দান
